বড়দিন বড় হওয়ার আহ্বান, নতুন মানুষ হওয়ার আহ্বান

বিজয় এন ডি’ক্রুজ

বিশ্বের কোটি কোটি খ্রিষ্টান ২৫ ডিসেম্বর দিনটিতে মহাসমারোহে ক্রিসমাস, অর্থাৎ বড়দিনের পর্ব উদযাপন করেন। আজ থেকে প্রায় দুই হাজার চব্বিশ বছর পূর্বে ঈশ্বরতনয় আশ্চর্যজনকভাবে ঐশী শক্তিতে মেরীর কোলে বেথলেহেমের জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছিলেন।

ইহুদি জাতি যুগ যুগ ধরে মুক্তিদাতা মসিহের জন্য অপেক্ষা করছিল। নবীরা তার আগমনের কথা ঘোষণা করেছেন, মানুষকে প্রস্তুতি নিতে বলেছেন। হৃদয়-মন পরিবর্তন করে সৎ, পবিত্র, ন্যায়নিষ্ঠ জীবন যাপন এবং অন্যের কল্যাণ ও দরিদ্রদের প্রতি দয়া করার আহ্বান জানিয়েছেন।

সময় পূর্ণ হলে মানবজাতির প্রতীক্ষিত মুক্তিদাতা প্রভু যিশু ৩০ বছর বয়সে প্রকাশ্যে তার প্রচার কার্য শুরু করেন। বাণী প্রচারের সঙ্গে সঙ্গেই চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। অনেক মানুষ তার অমৃতময় বাণী শোনার জন্য তার চারপাশে ভিড় জমায়।

যিশু শ্রোতাদের মন পরিবর্তনের আহ্বান জানান— পাপ, অসত্য ও অন্যায় থেকে ফিরে এসে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করতে বলেন। তিনি শিক্ষা দেন, আমরা যেন পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। তিনি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত ও অল্পপদের মানুষের পক্ষে দাঁড়ান। তিনি বলতেন, অসুস্থদেরই চিকিৎসক প্রয়োজন, সুস্থদের নয়।

পৃথিবীতে থাকাকালীন তিনি বহু আশ্চর্যজনক কাজ করেছেন— অন্ধকে দিয়েছেন দৃষ্টি, কালাকে দিয়েছেন শোনার ক্ষমতা, প্রতিবন্ধীকে দিয়েছেন হাঁটার শক্তি, এমনকি মৃতকেও দিয়েছেন জীবন। তিনি একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিক্ষা দেন। শুধু পাড়া-প্রতিবেশী ও বন্ধুদেরই নয়, এমনকি শত্রুদেরও ভালোবাসতে বলেন। তিনি একে অপরকে ক্ষমা করতে শিক্ষা দেন।

যিশু বলেছেন, তিনি সেবা পেতে নয়, সেবা করতেই এ জগতে এসেছেন। অন্যকে সেবা করার মধ্য দিয়েই আমরা মুক্তি ও পরিত্রাণ লাভ করি। প্রতিবেশী ভাই-বোনদের— বিশেষ করে ক্ষুধার্তকে অন্নদান, তৃষ্ণার্তকে জল, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান, অসুস্থের সেবা এবং অসহায় ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ালে— সেই সেবাই তিনি গ্রহণ করেন।

যিশুর কাছে ব্যক্তির স্থান ছিল অনেক ঊর্ধ্বে, কারণ মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট। তাই তিনি ধর্মের ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য— ধর্মের জন্য মানুষ নয়।

এ বছর আমরা যখন বড়দিন উদযাপন করছি, তখন যীশুর জন্মভূমি ফিলিস্তিনের গাজা ছাড়াও ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ, আমেরিকাসহ ইউরোপের বহু দেশের সংশ্লিষ্টতা আমাদের চোখে পড়ছে। একই সঙ্গে বিভিন্ন দেশে জাতি-গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের মানুষদের মধ্যে চলছে সহিংসতা, হানাহানি ও মারামারি।

যিশু খ্রিষ্টের জন্মের সাত শ বছর পূর্বে নবিরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, “আশ্চর্য মন্ত্রণাদাতা, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। সীমাহীন শান্তিতে তিনি তার আধিপত্য বিস্তার করবেন।” (যিশাইয়া ৯:৫–৬)।

যিশুর জন্মকাহিনীতে আমরা শুনি: “উর্ধ্বলোকের ঈশ্বরের জয়, আর পৃথিবীতে তার অনুগ্রহপ্রাপ্ত মানুষের মধ্যে শান্তি।” (লূক ২:১৪)

যিশু তার শিষ্যদের জন্য শান্তি দান করেছেন, “শান্তি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি।” (যোহন ১৪:২৭)

এই শান্তি শক্তিশালী, ঐশ্বরিক ও চিরস্থায়ী। জগতের দুঃখ-কষ্ট ও বাধা-বিপত্তি এই শান্তি কেড়ে নিতে পারে না। শান্তি স্থাপনকারীদের বাইবেলে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে: “ধন্য তারা, যারা শান্তি স্থাপন করে, কারণ তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।” (মথি ৫:৯)

ঈশ্বরের রাজ্যেও একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো শান্তি (রোমীয় ১৪:১৭)। পুনরুত্থিত খ্রিষ্টের প্রথম ও প্রধান উপহার হলো শান্তি।

বড়দিন বড় হওয়ার আহ্বান, নতুন মানুষ হওয়ার আহ্বান। বড়দিন বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।

[বড়দিনের প্রস্তুতি সভায় লিখিত বক্তব্য]

লেখক: আর্চবিশপ, ঢাকার কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

বই কেনা নয়, পড়ার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে

বই আমাদের জীবনের কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে গিয়ে অনেক ক্ষেত্রে ঘরের সাজসজ্জার অংশ হয়ে উঠেছে। কেউ কেউ বইকে এমন এক ধরনের ‘সামাজিক আসবাব’ হিসেবেও ব্যবহার করেন, যা ঘরের রুচি ও সামাজিক অবস্থানের ইঙ্গিত দেয়। হকিংয়ের বই নিয়ে পুরোনো এক প্রতিবেদনে প্রকাশকরাই এমন বইকে ‘সোশ্যাল ফার্নিচার’ বলে অভিহিত করেছিলেন।

৫ দিন আগে

ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করেছেন— বড় ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় উদ্ধারকারী দলের পৌঁছানো কঠিন হবে, কোথাও কোথাও উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তার এ বক্তব্যকে একটি সংস্থার সীমাবদ

৫ দিন আগে

জ্বালানি সংকট: সাময়িক সমাধানের চেয়ে প্রয়োজন আরও বেশি কিছু

বাংলাদেশের জ্বালানি সংকট শেষ পর্যন্ত প্রবৃদ্ধির সংকট। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা, অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল চাহিদা ব্যবস্থাপনা এবং বছরের পর বছর ধরে চলা পরিকল্পনার ঘাটতি মিলেই বারবার এই সংকট তৈরি করছে।

৬ দিন আগে

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির বাণিজ্যের পথ যেন সুগম না হয়

দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধার বিকল্প নেই। এনটিআরসিএ’র বিদ্যমান কাঠামোর কোনো দুর্বলতা থাকলে তা পর্যালোচনা ও সংস্কারের মাধ্যমে আরও দক্ষ ও স্বচ্ছ করা যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই এই প্রক্রিয়াকে পেছনে ঠেলে দিয়ে আবার ব্যক্তি বা কমিটির দুর্নীতির সুযোগ করে

৬ দিন আগে