মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘ইক্কিস’ আসছে নতুন বছরে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৫
ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত ভারতীয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র অভিনীত শেষ চলচ্চিত্র ‘ইক্কিস’ অবশেষে নতুন বছরের প্রথম দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রটির মুক্তির তারিখ এর আগে তিন দফা পরিবর্তন করা হয়। সবশেষ নির্ধারিত তারিখ ছিল আগামী ২৫ ডিসেম্বর। তবে তৃতীয়বারের মতো সেই তারিখও পেছানো হয়েছে।

চলচ্চিত্রটির মুক্তি সংক্রান্ত নতুন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি জানান, ২৫ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও ‘ইক্কিস’ মুক্তি পাবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি।

মুক্তির তারিখ পরিবর্তনের কারণ হিসেবে অমিতাভ বচ্চন বলেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কয়েকজন জ্যোতিষীর পরামর্শে পহেলা জানুয়ারিকেই সিনেমাটি মুক্তির জন্য শুভ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ওই দিনই ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।

শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপাল। বাংলাদেশের পক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করার পর নিজ ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে যুদ্ধ চালিয়ে যান অরুণ ক্ষেত্রপাল। মাত্র ২১ বছর বয়সে তিনি শহীদ হন।

চলচ্চিত্রটিতে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। আর অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। ‘ইক্কিস’ দিয়ে পর্দায় শেষবারের মতো দর্শকদের সামনে উপস্থিত থাকছেন এই কিংবদন্তি অভিনেতা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

শুটিংয়ের সেটে পানিতে ডুবে প্রাণ গেল কলকাতার রাহুল অরুণোদয়ের

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

১৪ দিন আগে

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৬ দিন আগে

তুমুল গতিতে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।

১৮ দিন আগে

ঈদের বিনোদনে এবারও বড় চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’

বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

২৩ দিন আগে