সাহিত্য

টোয়েনর হাফ টিকিট

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্ক টোয়েন

এখনকার যুক্তরাষ্ট্র আর সে সময়ের যক্তরাষ্ট্র এক নয়। এখন প্রযুক্তির কাঁধে ভর দিয়ে চলা পৃথিবীতে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে মার্কিন নাগরিকেরাই।

এখনকার যানবাহন তাদের কত উন্নত! কিন্তু সেকালের যুক্তরাষ্ট্রের রেল ব্যবস্থা ছিল ভয়াবহ! ঠিক আমাদের মতো। এমনকী আমাদের দেশের লোকাল ট্রেনের চেয়েও ধীর গতিতে চলত। লেট করত ঘণ্টার পর ঘণ্টার পর ঘণ্টা। এই কষ্ট সয়েই যাত্রীদের চলতে হতো।

কিন্তু করার কিছু ছিল না। মার্ক টোয়েন একদিন দূরের কোনো শহরে যাচ্ছিলেন। কিন্তু কাটলেন হাফ টিকিট। সাধারণত চোদ্দ বছরের কম বয়সীদের জন্য হাফ টিকিটের প্রচলন ছিল যুক্তরাষ্ট্রে। যথাসময়ে টিটি এলেন টিকিট চেক করতে।

মার্ক টোয়েনকে বললেন টিকিট দেখাতে। টোয়েন পকেট থেকে হাফ টিকিট বের করলেন। তারপর গম্ভীর মুখে বাড়িয়ে দিলেন টিটির দিকে।

টিটি তো অবাক। বৃদ্ধ মানুষের হাতে হাফ টিকিট! ভদ্রলোক বিরক্ত হয়ে বললের, ‘গোফ চুল সব পাকিয়ে তিনকাল কাটিয়ে দিয়েছেন, কিন্তু হাফটিকিট কেটেছেন কেন?’

তারপর আরেকরাশ বিরক্তি ঝরিয়ে টিটি বললেন, ‘চোদ্দ বছর কম বয়সীরাই কেবল হাঁফ টিকিট কাঁটতে পারে। আপনি জানতেন না তথ্যটা?’

মার্ক টোয়েন দমে গেলেন না। বরং সপ্রতিভ হয়েই বললেন, ‘টিকট যখন কেটেছিলাম তখন আমার বয়স চোদ্দই ছিল। কিন্তু আপনাদেরে ট্রেন এত ধীরে চলে...’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement