শিশুর ত্বকের জন্য উপকারী খাবার

ডেস্ক, রাজনীতি ডটকম

শিশুদের ত্বক নাজুক। শিশুকে এমন খাবার খাওয়ানো উচিত যা তার ত্বকের নরম, কোমলভাব ধরে রাখে। যেসব খাবার ত্বকের কোষ বৃদ্ধি করে এবং ত্বক সতেজ রাখে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিন ও রক্ত সঞ্চালন বাড়াতে পারে। চলুন এমন কিছু খাবার সম্পর্কে জানা যাক।

বাদাম: শিশুর ডায়েটের অংশ হিসেবে বাদাম রাখা যেতে পারে। বাদাম খেতে সুস্বাদু আবার পুষ্টিগুণ সমৃদ্ধ। বিভিন্ন রকম বাদামের মধ্যে চিনাবাদাম, কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম-সব গুলোই শিশুর ত্বকের জন্য ভালো। কারণ বাদামে থাকা উপাদান বিভিন্ন রকম ফাংগাল প্রতিরোধ করে এবং ত্বক গঠনে সহায়তা করে। বাদাম রক্তে ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয়।

গাজর: গাজরে আছে প্রচুর ভিটামিন এ। যা ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্জন্মে সাহায্য করে। গাজর ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখে।

কমলা: কমলা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখে।

ডালিম: ডালিম রক্তে হিমোগ্লোবিন বাড়ায, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বক ভালো রাখে।

অ্যাভোকাডো: অ্যাভোকাডোতে থাকা ম্যাগনেসিয়াম শরীরের ক্লান্তি দূর করে। এই ফল খেলে ভালো ঘুম হয় এবং ত্বকের ময়েশ্চারাইজার বজায় থাকে।

টমেটো: টমেটোতে আছে লাইকোপিন। যা ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে এবং ত্বক সতেজ রাখে।

সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছে ২ ধরনের ওমেগা-৩ এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ইপিএ ও ডিএইচএ। যা শরীরের জন্য খুব প্রয়োজন। শারীরিক ও মানসিক গঠনে সহায়তা দেয় এসব উপাদান।

নারিকেল: নারিকেলে থাকা খাদ্য উপাদান ত্বক কোমল করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর ফলে ত্বক হয় নরম।

তথ্যসূত্র: কিডস লাইফস্টাইল অবলম্বনে

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬