শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি যে লক্ষণে বুঝবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

আপনার যদি অকারণে মাথাব্যথা হয়, বমি বমি ভাব হয়, তাহলে সচেতন হোন। ম্যাগনেশিয়ামের অভাবে এমনটা হতে পারে। অনেকের শরীরেই ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে। অধিকাংশরা বুঝে উঠতে পারেন না, আবার বুঝলেও খুব একটা গুরুত্ব দেন না। এ কারণে বিপদ বাড়ে। একাধিক অসুখ শরীরে জেঁকে বসে।

শরীরের অতি প্রয়োজনীয় একটি খনিজ হলো ম্যাগনেশিয়াম। দেহে এই খনিজের অভাব হলে একাধিক সমস্যা হতে পারে। তাই বিশেষজ্ঞরা ম্যাগনেশিয়ামের ঘাটতি নিয়ে সবাইকে সাবধান থাকতে বলেন।

ম্যাগনেশিয়াম শরীরে কী কী কাজ করে?

ম্যাগনেশিয়াম হজমশক্তি বৃদ্ধি করে, ক্যালশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে হাড় শক্ত করতে ভূমিকা রাখে, ব্রেনের কার্যকারিতা ঠিক রাখে, হরমোনের ভারসাম্য বজায় রাখে, মুড স্বাভাবিক রাখে, খাবারে থাকা সুগার ভেঙে ফেলতে সাহায্য করে এবং নিরবিচ্ছিন্নভাবে ঘুমাতে সাহায্য করে।

ম্যাগনেশিয়ামের অভাব বুঝবেন যেভাবে

ম্যাগনেশিয়ামের অভাব হলে বমি বমি ভাব হয়, কারো কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়, ঘন ঘন মাথা ব্যথা হয়, রাতে পায়ের পেশিতে টান অনুভব হতে পারে। হুট করে হাত-পা অসাড় হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়া, কাঁপুনি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া, অকারণে উদ্বিগ্ন হওয়ার মতো সমস্যা বেড়ে যায়। তাই এমন কোনো লক্ষণ দেখলে সাবধান হোন।

ক্রনিক অসুখ হতে পারে

ম্যাগনেশিয়ামের অভাব হলে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে টাইপ ২ ডায়াবেটিস, অস্টিওপোরোসিসের মতো জটিল অসুখ হতে পারে। তাই ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিলে ডায়েটে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যোগ করুন।

যেসব খাবার খেলে উপকার পাবেন

ম্যাগনেশিয়ামের অভাব হলে বাদাম, বিভিন্ন ধরনের বীজ, গোটা দানা শস্য, শাক, অ্যাভোকাডো, দুধ, দই, ডাল ইত্যাদি খাওয়া শুরু করুন। শুধু খাবার খেয়ে উপকার না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট খেতে হবে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬