গরমে লাউ খেলে যেসব উপকারিতা মিলবে

ডেস্ক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ওয়েদার আপডেট। কোথাও ৪০ ডিগ্রি, আবার কোথাও ৪৩ ডিগ্রি। গরম যেন সহ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে। গরমের দাবদাহে সুস্থ থাকতে গেলে গ্রীষ্মকালীন খাবারই ভরসা। প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি মৌসুমি ফল ও সবজি গরমের হাত থেকে শরীরকে বাঁচাতে পারে। আর যদি রোজ সকালে লাউয়ের রস খান, গরমের পাশাপাশি অতিরিক্ত মেদের হাত থেকেও মুক্তি পাবেন। গরমের অন্যতম উপকারী সবজি লাউ। গরমে লাউ খেলে কী-কী উপকারিতা মিলবে, জেনে নিন।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে :

রোদে বেরিয়ে রক্তচাপ যে কোনও সময় বেড়ে বা কমে যেতে পারে। দু’টোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু গরমে রোজ লাউ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। লাউ খেলে প্রেশার ফল্ট করবে না।

শরীরকে হাইড্রেটেড রাখে :

লাউয়ের মধ্যে হাইড্রেটিং ও কুলিং উপাদান রয়েছে। লাউয়ের রস খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। এই পানীয় গরমে শরীরকে ঠান্ডা রাখে। পাশাপাশি দেহে তরলের ঘাটতি হতে দেয় না।

ওজন কমায় :

যদি গরমে কম কসরত করে ওজন কমাতে চান, রোজ লাউয়ের রস খান। আয়ুর্বেদের মতে, লাউ খেলে সহজেই ওজন কমে। এই আনাজের মধ্যে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম। এছাড়া এই সবজির মধ্যে ভিটামিন বি, কে, এ, ই, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

পেটকে ঠান্ডা রাখে :

গরমে পেটের সমস্যা লেগেই থাকে। গরমে বদহজম, গ্যাস, অম্বল, ডায়ারিয়ার মতো সমস্যা এড়াতে লাউয়ের তৈরি খাবার খান। এটি হজম স্বাস্থ্যকে উন্নত করে এবং পাচনতন্ত্রের কাজকে সচল রাখে।

মানসিক চাপ কমায় :

গরমের মেজাজ হারিয়ে ফেলছেন? মানসিক চাপ কমাতে সাহায্য করে লাউ। এই সবজির মধ্যে ক্লোলিন রয়েছে। এটা একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং অ্যানজাইটি ও স্ট্রেস কমাতে সাহায্য করে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬