যেসব কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়েও কমবে ওজন

ডেস্ক, রাজনীতি ডটকম

ভাত ও রুটির মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যা ওজন বাড়িয়ে তোলে। আর ওজন কমানোর জন্য ডায়েট শুরু করলেই প্রথমে বাদ দেওয়া হয় ভাত ও রুটি। এই দুই খাবারের পাশপাশি আরও নানা সমস্যা ডেকে আনে। কিন্তু ডায়েট থেকে সম্পূর্ণরূপে বাদ দিতে নেই কার্বোহাইড্রেট। কাজ করার এনার্জি বা শক্তি জোগায় কার্বোহাইড্রেট।

ভাত-রুটি না খেলেও এমন বেশ কিছু খাবার রয়েছে, যেগুলো স্বাস্থ্যকর। এর মধ্যে কার্বোহাইড্রেটও রয়েছে। আর রয়েছে এমন বেশি কিছু উপাদান যা আদতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কার্বোহাইড্রেট আছে বলে সেগুলো যদি না খান, আপনারই লস। বরং, এই কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খেয়েও ওজন কমাতে পারবেন।

মিষ্টি আলু:

ওয়েট লস ডায়েট কিংবা ডায়াবেটিসের ডায়েট থেকে অনেকেই আলুকে বাদ দেন। কিন্তু মিষ্টি আলু খেতেই পারেন। আধ কাপ মিষ্টি আলুর মধ্যে প্রায় ২১ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়া, এতে ভিটামিন এ, ভিটামিন সি ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে।

কলা:

একটা পাকা কলায় ৩১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। আবার কলার মধ্যে পটাশিয়াম ও ভিটামিন বি৬-এর মতো প্রয়োজনীয় পুষ্টিও রয়েছে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি এই ফল পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখতে এবং শরীরে এনার্জি জোগাতে সাহায্য করে।

বিট:

সবজির মধ্যেও কার্বোহাইড্রেট থাকে। তা বলে নিশ্চয়ই সবজি খাওয়া বন্ধ করে দেবেন? বিটের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। এক কাপ বিটে প্রায় ১০ গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায়। তবে, এই সবজি ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। উচ্চ রক্তচাপ থেকে রক্তাল্পতার মতো একাধিক রোগের ঝুঁকি কমায় বিট।

কিনোয়া:

ওজন কমানোর ডায়েটে আজকাল অনেকেই কিনোয়া রাখেন। জানেন কি এই খাবারের ৭০ শতাংশ কার্বোহাইড্রেট রয়েছে? তবে, এই দানাশস্যতে কোনও গ্লুটেন নেই। তাই ভাত-রুটি না খেলেও কিনোয়া খেতে পারেন।

ওটস:

মেদ ঝরাতে গিয়ে ডায়েট থেকে ওটস বাদ দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না কেউ। ফাইবার, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ ওটস। অথচ, ওটসের মধ্যেও প্রায় ৭০ শতাংশ কার্বোহাইড্রেট রয়েছে। এই কার্বোহাইড্রেট শরীরে কাজ করার এনার্জি জোগায়। আর ওটসে থাকা বাকি উপাদান স্বাস্থ্যের দেখভাল করে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬