বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

বর্ষায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে, ফলে জ্বর, সর্দি-কাশি’সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। শরীরে প্রোটিনের ঘাটতি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সাধারণত বর্ষা মৌসুমে শরীরের বাড়তি প্রোটিনের দরকার হয়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যাভাস গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক কী কী খাবেন-

বিটরুট: বিটরুট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবজি হিসেবে এমনকি সালাদে মিশিয়েও খেতে পারেন লাল টকটকে বিরুট। আবার বিটের রস করে খেলেও উপকার পাবেন। শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে এই বিট। ফলে হজমশক্তির উন্নতি ঘটে। ফাইবার সমৃদ্ধ বিট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কমলালেবু: রসালো টক-মিষ্টি স্বাদের এই ফল ছোট-বড় সবারই প্রিয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফলের জুড়ি মেলা ভার। ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া শ্বেত রক্তকণিতা তৈরিতে সহায়তা করে কমলালেবুর পুষ্টিগুণ।

কাঠবাদাম: কাঠবাদাম খুবই উপকারী একটি ড্রাই ফ্রুটস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে কাঠবাদাম। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টস। এতে মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টসই মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকালে খালি পেটে খেতে পারেন ২-৩টি কাঠবাদাম। এজন্য আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খোসা ছাড়িয়ে খেয়ে নিন।

ব্রোকোলি: সবুজ রঙের ফুলকপির মতো দেখতে সবজি ব্রোকোলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। সার্বিকভাবে এটি একটি স্বাস্থ্যকর খাবার। তাই ব্রকোলি খেলে শুধু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই নয়, আরও অনেক উপকার মিলবে। আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়ামে ভরপুর ব্রোকোলি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।

টকদই: ইমিউনিটি বাড়াতে আরও একটি খাবার সাহায্য করে, সেটি হলো টকদই। এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। টকদইয়ের মধ্যে ফল, ড্রাই ফ্রুটস, ওটস, চিয়া সিডস, কর্নফ্লেক্স মিশিয়ে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস থাকার ফলে এই খাবার অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। তার পাশাপাশি বাড়িয়ে দেয় শরীরের ইমিউনিটি।

আমন্ড: আমন্ড খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুদৃঢ় হবে। আমন্ডের মধ্যে রয়েছে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস।

আমন্ডের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টসই মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করে। সকালবেলায় খালি পেটে খেতে পারেন ২ থেকে ৩টি আমন্ড। আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খোসা ছাড়িয়ে খেয়ে নিন।

ইয়োগার্ট: আমাদের ইমিউনিটি বাড়াতে আরও একটি খাবার সাহায্য করে এবং সেটি হল ইয়োগার্ট। এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। ইয়োগার্টের মধ্যে ফল, ড্রাই ফ্রুটস, ওটস, চিয়া সিডস, কর্নফ্লেক্স- এইসব মিশিয়ে খেতে পারেন। ইয়োগার্টের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস থাকার ফলে এই খাবার অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। তার পাশাপাশি বাড়িয়ে দেয় শরীরের ইমিউনিটি।

সূত্র: এবিপি নিউজ

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬