ডেস্ক, রাজনীতি ডটকম
তীব্র গরমে মুখ ঘেমে যাচ্ছে, ত্বক হয়ে পড়ছে রুক্ষ, খসখসে। ত্বক তৈলাক্ত হোক বা স্বাভাবিক,ত্বকের যত্নে গোলাপ জলের তুলনা নেই। এই গরমে ত্বক যখন জ্বলছে, মুহূর্তের মধ্যে ত্বকে শীতলতা এনে দিতে পারে গোলাপ জল। ত্বকের শুষ্কভাব থেকে শুরু করে ব্রণ, জ্বালাভাব কমাতে সহায়ক গোলাপ জল। এছাড়াও গোলাপ জল ব্যবহারে আরও যেসব উপকারিতা মেলে-
ত্বকের প্রদাহ কমায়: এই গরমে রোদে বেরোলেই ত্বক ঝলসে যাচ্ছে। তার সঙ্গে লালচে ভাব, প্রদাহ বাড়ছে। অনেকের রোদ, ঘামে ত্বকের উপর র্যাশ বেরোয়। এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে গোলাপ জল। গোলাপ জলের মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে।
পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে: ত্বকের যত্নে গোলাপ জল বেশিরভাগ ক্ষেত্রে ফেস টোনার হিসেবে ব্যবহৃত হয়। গোলাপ জল ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। গোলাপ জলের মধ্যে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্যর কারণে ত্বক সংবেদনশীল হয়ে ওঠে না। পাশাপাশি চুলকানি, জ্বালাভাব ও র্যাশের সমস্যা কমে।
সংক্রমণ প্রতিরোধ করে: গোলাপ জলের মধ্যে অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য থাকায় ত্বকের সংক্রমণের ঝুঁকি কমে যায়। গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বকের সমস্যা কমায়। এতে বার্ধক্যের লক্ষণও কমে যায়।
গরমে যেভাবে ব্যবহার করবেন গোলাপ জল-
টোনার: মুখ ধোয়ার পর গোলাপ জল সারা মুখে লাগিয়ে নিন। টোনার হিসেবে দিনে দু’বার মুখে গোলাপ জল ব্যবহার করতে পারেন।
ফেস মিস্ট: রোদে, ঘামে ত্বকের অস্বস্তি বাড়লে মুখে গোলাপ জল স্প্রে করে দিতে পারেন। এতে ত্বকে তাৎক্ষণিক সতেজতা পেয়ে যাবেন।
ফেসপ্যাক: মুলতানি মাটি, চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। গরমে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে নিম পাতার সঙ্গে গোলাপ জল বেটেও মুখে মাখতে পারেন। এতে ব্রণ, অতিরিক্ত তেল, জ্বালাভাব, চুলকানি, র্যাশ ও প্রদাহের হাত থেকে মুক্তি পাবেন।

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।
২৪ মে ২০২৬
এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর
২২ মে ২০২৬
কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ
২১ মে ২০২৬
দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
১৯ মে ২০২৬