ঈদে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি

ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদের আয়োজনে বিরিয়ানি থাকবে না তাই কি হয়? ‍সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি রান্না করলে সবাই খেতে পছন্দ করবে নিশ্চয়ই। তবে সঠিক রেসিপি জানা না থাকার কারণে অনেকের বিরিয়ানি ঠিক সুস্বাদু হয় না। তবে মন খারাপের কারণ নেই। সহজেই রেসিপি শিখে নিয়ে আপনিও রাঁধতে পারেন সুস্বাদু বিরিয়ানি। ঈদের আয়োজনে গরুর মাংসের বিরিয়ানি রাখতে পারেন। অতিথি আপ্যায়নে এই পদ খাবার টেবিলে সবার মনোযোগ কেড়ে নেবেই।

চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি-

মাংসের জন্য যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১/২ টে চামচ

ধনে গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ২ চা চামচ

মরিচ গুঁড়া- ১/২ টে চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

জায়ফল-জয়ত্রী গুঁড়া- ১/৪ চা চামচ

বেরেস্তা- ১/২ কাপ

টক দই- ১/৪ কাপ

তেল /ঘি- ১/২ কাপ

আস্ত গরম মসলা- ৪/৫ টি করে

তেজপাতা- ২টি

কাঁচামরিচ- ১০/১২টি

লবণ- স্বাদমতো ।

পোলাওয়ের জন্য যা লাগবে

পোলাওর চাল- ৩ কাপ

দুধ- ১ কাপ

পানি- ৫ কাপ

আলু- ৪/৫টি

এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা- ২টি করে

কাঁচা মরিচ- ১০-১২টি

চিনি- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি এবং লবণ দিয়ে মিশিয়ে রাখুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। রান্নার পাত্রে তেল গরম করে নিন। এরপর তাতে তেজপাতা ও আস্ত গরম মসলা ফোঁড়ন দিন। এবার মিশিয়ে রাখা মসলা দিয়ে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন ভালো করে।

এবার আধা ঘণ্টার মতো ঢেকে রান্না করুন। আলাদা পানি যোগ করার প্রয়োজন নেই। চুলার আঁচ অল্প রাখবেন। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে আবার ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে মিনিট দশেকের জন্য ঢেকে রেখে দিন। এবার নামিয়ে নিন।

আলুর খোসা ছাড়িয়ে লবণ মেখে সোনালি করে ভেজে নিন। এরপর রান্নার হাঁড়িতে তেজপাতা ও আস্ত গরম মসলা দিয়ে চালগুলো দিন। কিছুক্ষণ ভেজে তাতে লবণ, আলু, দুধ ও পানি দিতে হবে। এবারে চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে উঠলে রান্না করুন যতক্ষণ না পানি আর চাল সমান সমান হয়ে আসে। পানি কমে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে দিন।

এভাবে মিনিট পনেরোর মতো দমে রান্না করে নিন। এরপর অর্ধেক পোলাও তুলে তার উপর রান্না করা মাংস ও ভাজা আলু সমান করে বিছিয়ে দিয়ে তুলে রাখা বাকি পোলাও দিয়ে ছড়িয়ে দিন। উপরে অল্প চিনি, লেবুর রস, ফুড কালার ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও ১৫-২০ মিনিটের মতো দমে রান্না করে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন গরুর মাংসের বিরিয়ানি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬