ডেস্ক, রাজনীতি ডটকম

চুল ঝরে পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভেঙে যাওয়ার মতো সমস্যা কমাতে যে দামি প্রসাধনী ব্যবহার করতেই হবে এমন নয়। ঘরোয়া উপায়েও এসব সমস্যার সমাধান করতে পারেন সহজেই। চুলের বিভিন্ন সমস্যা কমিয়ে দিতে পারে রসুনের তেলের নিয়মিত ব্যবহারই। এটি ঘরেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়।
রসুন তেলের উপকারিতা
রসুনে এমন কিছু উপাদান রয়েছে, যা চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে। রসুনে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ, যা চুলের জন্য প্রয়োজন। জেনে নিন রসুনের তেল নিয়মিত ব্যবহার করলে কোন কোন উপকার পাবেন।
রসুনে থাকা সালফার সেলেনিয়াম চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি গোড়া মজবুত করে। চুলের জন্য কেরাটিন নামক প্রোটিন খুব জরুরি। এই কেরাটিন সংশ্লেষে সাহায্য করে রসুন তেল। পাশাপাশি নতুন চুল গজাতে সেলেনিয়ামের বিশেষ ভূমিকা রয়েছে।
রসুনে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এই উপাদান সংক্রমণ দূর করতে সাহায্য করে। বর্ষার দিনে চুলের গোড়া ভিজে থাকলে নানা রকম সংক্রমণ হয়। খুশকির সমস্যাও বাড়ে। রসুনের তেল এসব সমস্যার প্রাথমিক সমাধান করতে সহায়ক।
রসুনের তেল মাথায় ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। রসুন তেলের গুণে চুলের গোড়াতেও পুষ্টি সরবরাহ হয়। যার ফলে চুল ঝরা বন্ধ হওয়ার সুযোগ তৈরি হয়।
রসুনের তেল যেভাবে বানাবেন
এক কাপ নারকেল তেল, অলিভ অয়েল বা জবা ফুলের তেল হালকা গরম করে নিন। কুসুম গরম তেলের মধ্যে ১০-১২টি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে থেঁতো করে ফেলে দিন। এভাবে আরও ১৫ মিনিট হালকা আঁচে তেলটি রাখুন। এরপর নামিয়ে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার কাচের শিশিতে ভরে নিন। ব্যবহার করুন প্রয়োজন মতো।
যেভাবে ব্যবহার করবেন রসুনের তেল
চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। মাথার তালুতেও ব্যবহার করুন এই তেল। অন্তত আধা ঘণ্টা তেল মাথায় রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সময় থাকলে দুই বা তিন ঘণ্টা রাখুন মাথায়। মাইল্ড শ্যাম্পু ব্যবহার শেষে কন্ডিশনার ব্যবহার করুন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।
২৪ মে ২০২৬
এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর
২২ মে ২০২৬
কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ
২১ মে ২০২৬
দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
১৯ মে ২০২৬