গর্ভপাত হতে পারে যেসব কারণে

ডেস্ক, রাজনীতি ডটকম

একজন অন্তঃসত্ত্বার সবচেয়ে দুর্ভাবনার বিষয় হলো মিসক্যারিজ বা গর্ভপাত। গর্ভপাত যে একজন মায়ের জন্য কতটা কষ্টকর, তা ভুক্তভোগীই বুঝতে পারেন। অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।

কিছু ফল থেকে সাবধান : অন্তঃসত্ত্বা মায়েদের গর্ভের প্রথম তিন মাসে আনারস খাওয়া উচিত নয়। এতে থাকা ‘ব্রোমেলাইন’-এর কারণে ডায়রিয়া, অ্যালার্জি এমনকি অনাকাঙ্ক্ষিত গর্ভপাত হতে পারে।

‘লংগান’ নামক এক ধরনের বিদেশি ফল, যা আমাদের দেশে ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে; গর্ভধারণের সময়টিতে খাওয়া ঠিক নয়। কাঁচা পেঁপের মধ্যস্থ প্রোস্টাগ্ল্যান্ডিনে অক্সিটোসিন গর্ভাশয়ের সংকোচন ক্ষমতা বাড়িয়ে দেয়। এ জন্য কাঁচা পেঁপেও এ সময় না খাওয়া উত্তম। অ্যালকোহল বা অ্যালকোহলযুক্ত ওষুধ, অ্যালকোহল জাতীয় পানীয় কিংবা অ্যালকোহলযুক্ত ওষুধ খাওয়ার ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং এসব খাবার শিশুর মৃত্যুর জন্য দায়ী হতে পারে।

ক্যাফেইন : অত্যধিক ক্যাফেইন পানে মায়ের হৃৎস্পন্দন ও রক্তচাপ বেড়ে যেতে পারে। এ ছাড়া এর কারণে নিদ্রাহীনতা ও মাথাব্যথার উদ্রেক হতে পারে। ক্যাফেইন অপরিণত শিশু হওয়া থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে।

অপাস্তুরিত দুধ ও পনির : অপাস্তুরিত দুধে বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া (ব্রুসেলা টিবি) থাকতে পারে, যা গর্ভধারণে গুরুতর হুমকিস্বরূপ। অনেক সময় পনির তৈরি হয় অপাস্তুরিত দুধ থেকে। এ জন্য পনির গর্ভকালে এড়িয়ে চলা উচিত।

স্যাকারিন : অনেক অন্তঃসত্ত্বার গর্ভকালে ডায়াবেটিস দেখা দেয়। এ সময় চিনির বদলে স্যাকারিন খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় স্যাকারিন খেলে তা ভ্রূণে প্রবেশ করে ভ্রূণ নষ্ট করে ফেলতে পারে।

সামুদ্রিক মাছ : সামুদ্রিক কিছু মাছে পারদজাতীয় পদার্থ থাকে, যা খেলে শিশুর স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে।

কিছু ওষুধ : লিথিয়াম, সোডিয়াম ভেলোপ্রয়েট, সেনা এসব ওষুধ গর্ভধারণের সময়টিতে সেবন করা যাবে না। রোগের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা যেতে পারে।

আধা সেদ্ধ খাবার : বিশেষ করে কাবাব খেতে হবে ভেবেচিন্তে। আধা সেদ্ধ কাবাবের মাংস থেকে টক্সোপ্লাজমা নামক পরজীবী মায়ের শরীরে প্রবেশ করে ভ্রূণের ক্ষতি করে থাকে।

থাইরয়েড : থাইরয়েড হরমোনের আধিক্য বা অভাব হরমোনের বৃদ্ধি বা অভাবে ভ্রূণের বিকাশ রুদ্ধ হয় পড়ে।

ডায়াবেটিস: এ রোগে আক্রান্ত হলেও মিসক্যারিজের আশঙ্কা বেড়ে যায়।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬