জেনে নিন সৌন্দর্যচর্চায় বেসন ব্যবহারের উপকারীতা

ডেস্ক, রাজনীতি ডটকম

বিভিন্ন রান্নায় বেসন ব্যবহার করা হয়। রান্নাঘরের এই উপাদানটি ত্বকের যত্নেও দারুণ উপকারী। এটি কেবল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় না, বরং বলিরেখা দূর করতে এবং ব্রণ কমাতেও সাহায্য করে। এই অপরিহার্য উপাদানটি প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে।

এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে তাৎক্ষণিক উজ্জ্বলতা দেয়। ত্বকের ধরণের উপর নির্ভর করে ত্বকে বেসন লাগানোর অনেক উপায় রয়েছে।

ত্বকে বেসনের প্যাক লাগালে যেসব উপকারিতা পাওয়া যায়-

রোদে পোড়াভাব দূর করে: গ্রীষ্মের দিনগুলিতে রোদে পুড়ে ত্বক কালচে হয়ে যায়। শুষ্ক ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে দুধের সঙ্গে মিশিয়ে বেসন লাগান। তৈলাক্ত ত্বকের জন্য, ট্যান দূর করতে টক দইয়ের সাথে মেশানো পেস্ট ব্যবহার করুন।

ব্রণের সমস্যা দূর করে: ত্বকে অতিরিক্ত তেল উৎপাদনের ফলে ত্বকে ব্রণ দেখা দেয়। ত্বকে বেসন লাগালে এর শোষণ ক্ষমতা ব্রণ হওয়া প্রতিরোধ করে।

শুষ্ক ত্বকে পুষ্টি জোগায়: বেসন শুষ্ক ত্বকে আর্দ্রতা বাড়ায়। দুধের সাথে বেসন মিশিয়ে লাগালে ত্বক আর্দ্রতা ফিরে পাবে।

এক্সফোলিয়েশন: ত্বককে শ্বাস নিতে দেওয়ার জন্য মাঝে মধ্যে এক্সফোলিয়েট করতে হয়। ত্বকে রাসায়নিক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে বেসন ব্যবহার করুন।

তারুণ্য ধরে রাখে : বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দেওয়া স্বাভাবিক। ত্বকে বার্ধক্যের ছাপ কমাতে নিয়মিত বেসন ব্যবহার করুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে ত্বক এবং চুলকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬