যে ভিটামিনের অভাবে নখ ভেঙে যায়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০৩

নখ আমাদের শরীরের স্বাস্থ্যের দিকে ইঙ্গিত দেয়। নখে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে শরীরে কিছু না কিছু সমস্যা রয়েছে। অনেকের নখ দুর্বল হয় এবং সহজেই ভেঙে যায়। এটি শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতির লক্ষণ হতে পারে।

তবে খাবারে সঠিক পুষ্টি নিশ্চিত করেই আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন। জেনে নিন কোন কোন পুষ্টি উপাদানের অভাবে এমনটি হয় ও কী খেলে সে ঘাটতি পূরণ হবে-

১. বায়োটিন বা ভিটামিন বি৭

বায়োটিনকে বলা হয় নখ শক্ত করার ভিটামিন। এটি নখ ভাঙা কমায় এবং দ্রুত বাড়তে সাহায্য করে।

ডিমের কুসুম, বাদাম, আখরোট, শিমজাতীয় খাবার, কলা ও মিষ্টি আলুতে এই ভিটামিন পাবেন।

২. আয়রন

রক্তে আয়রনের অভাব থাকলে নখ পাতলা হয়ে যায়, সহজে ফেটে যায়। শরীরে আয়রনের মাত্রা ঠিক রাখতে তাই খাদ্য তালিকায় রাখুন লাল মাংস, কলিজা, পালং শাক, ডাল, কুমড়ার বীজ জাতীয খাবার।

৩. জিঙ্ক

শরীরে জিঙ্ক কম থাকলে নখে সাদা দাগ পড়ে এবং ভঙ্গুর হয়ে যায়। মুরগির মাংস, ডিম, দুধ, কাজু, কুমড়ার বীজে জিঙ্ক থাকে।

৪. ভিটামিন সি

নখকে মজবুত রাখতে প্রয়োজন কোলাজেন, আর কোলাজেন তৈরিতে ভিটামিন সি জরুরি। তাই পর্যাপ্ত পরিমাণে কমলা, লেবু, আঙুর, পেয়ারা, আমলকি খান।

৫. প্রোটিন

নখ তৈরি হয় মূলত ‘কেরাটিন’ নামক এক ধরনের প্রোটিন দিয়ে। তাই প্রোটিন কম হলে নখ ভঙ্গুর হয়ে পড়ে। প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে তাই নিয়মিত ডিম, মাছ, মুরগি, দুধ ও শিমজাতীয় খাবার খেতে হবে।

নখ ভেঙে যাওয়া রোধ করতে প্রতিদিনের খাবারে এসব পুষ্টি রাখুন। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন, কারণ পানিশূন্যতায়ও নখ দুর্বল হয়ে যায়।

নখে নেল পলিশ ব্যবহার করলে ঘন ঘন রিমুভার ব্যবহার না করার চেষ্টা করবেন। নখ কামড়ানো বা বারবার চাপ দেওয়ার অভ্যাস থাকলে অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করুন।

সঠিক পুষ্টি ও যত্নে নখ শুধু শক্ত হবে না, বরং স্বাভাবিক উজ্জ্বলতাও ফিরে পাবে। তাই নখে ভাঙা বা ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে আগে খেয়াল করুন খাবারের দিকে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement