ডিজিটাল সেবা

অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকার দাবির উপায় কী?

শানজীদা শারমিন

করিম, একজন পরিশ্রমী ও উদ্যমী পিতা, অপ্রত্যাশিতভাবে এক রাতে হত্যাকান্ডের শিকার হন। মামলা চলমান। এ পরিস্থিতিতেই করিমের সন্তানদের আর্থিক ভবিষ্যৎ ও তার জমা সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করার জন্য ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। তাঁদের লক্ষ্য হচ্ছে আদালতের মাধ্যমে ওয়ারিশ সনদ গ্রহণ করা, যাতে তাঁদের বাবার জমা করা টাকা, বীমা ও অন্যান্য সম্পত্তির অধিকার তারা পান। আইনজীবীর পরামর্শ অনুযায়ী, তারা নিম্নলিখিত কাগজপত্র সংগ্রহ করলেন:

  • পুলিশ রিপোর্ট
  • অটোপসি রিপোর্ট
  • ফরেনসিক তদন্তের রিপোর্ট
  • সাক্ষ্য বিবৃতি ও আবেদনের ফরম
  • পরিবারের জাতীয় পরিচয়পত্র
  • হলফনামা

এসব কাগজপত্রসমূহ সংগ্রহ করে ফারজানা ও মাহিদ তাদের আইনজীবীর সহায়তায় জেলা আদালতে একটি আবেদন দাখিল করেন। আদালতের বিজ্ঞপ্তির আদেশে সংশ্লিষ্ট সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যাতে কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সামনে আসতে পারে।

Picture7

বিজ্ঞপ্তি শেষে, আদালতে উপস্থিত সকল প্রমাণাদি ও সাক্ষ্য যাচাই করা হলো। শুনানির সময়, পরিবারের পক্ষ থেকে করিমের অনুপস্থিতি ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি সুস্পষ্টভাবে তুলে ধরা হলো। বিচারপতি সব নথির ভিত্তিতে নিশ্চিত হলেন যে, করিম প্রকৃতপক্ষে নিহত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আদালত ওয়ারিশ সনদ জারি করার আদেশ দিলেন, যা করিমের জমা সম্পত্তির উত্তরাধিকারের নথিপত্র হিসেবে ব্যবহৃত হবে।

Picture6

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement