লাইফস্টাইল

জন্মনিবন্ধনের ভুল সংশোধন যেভাবে করবেন

শানজীদা শারমিন

শামীম ও রোজিনা দম্পতি তাদের প্রথম সন্তান আলিফের জন্মের পরপরই হাসপাতালের ছাড়পত্র দিয়ে জন্মনিবন্ধন করেছিলেন। কিছুদিন পর লক্ষ্য করলেন আলিফের জন্ম সনদে তার বাবা শামীমের নামের বানান ভুল রয়েছে। শামীমের নাম সনদে ‘Shamim’ লেখা, কিন্তু তার আসল নাম ‘Shameem’ ছিল। প্রথমে, তারা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে যোগাযোগ করলেন। সেখান থেকে তারা জানতে পারলেন, ভুল সংশোধনের জন্য তাদের যে কাগজপত্রগুলো প্রয়োজন:

  • ভুল সনদ
  • শামীমের জাতীয় পরিচয়পত্র
  • সঠিক নামের প্রমাণস্বরূপ ডকুমেন্ট (যেমন, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ)
  • সংশোধনের জন্য আবেদন

এগুলো জমা দেওয়ার পর, সংশোধিত সনদপত্র কিছুদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তারা তদের ছেলে আলিফের জন্ম নিবন্ধন সনদ পেয়ে যান।

উল্লেখ্য যে, শামীম চাইলে জন্ম সনদের ভুল সংশোধন ওয়েবসাইট থেকে নিজেই করতে পারতেন bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সেখানে “জন্ম তথ্য সংশোধন” নামে একটি অপশন রয়েছে। জন্মনিবন্ধনের নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। এরপর একটি ফরম আসবে যেখানে ভুল তথ্য এবং সংশোধন চাওয়া সঠিক তথ্য লিখতে হবে। সেই সঙ্গে সংক্ষিপ্তভাবে লিখতে হবে—কেন এই সংশোধন প্রয়োজন। যেমন: শিক্ষাগত সনদ অনুযায়ী বানান ভিন্ন।

এরপর প্রমাণপত্র আপলোড করতে হয়। কোন ভুল সংশোধন করছেন, তার ওপর নির্ভর করে দলিল দিতে হবে। সাধারণত জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, টিকা কার্ড, ডাক্তারি সার্টিফিকেট বা স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র যুক্ত করতে হয়। এই আবেদন সম্পন্ন করতে একটি নির্দিষ্ট ফি দিতে হয়—বাংলাদেশে ৫০ টাকা, আর প্রবাসীদের জন্য ১ মার্কিন ডলার সমমূল্য। ফি অনলাইনে পরিশোধ করা যায়।

সব তথ্য ঠিকভাবে সাবমিট হলে, আবেদন ফরমটি প্রিন্ট করে নিতে হয়। এরপর স্থানীয় নিবন্ধকের অফিসে (ইউনিয়ন পরিষদ বা পৌরসভা) গিয়ে সেই ফরম এবং প্রমাণপত্র জমা দিতে হয়।

সঠিকভাবে জমা দিলে ৩ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে সংশোধন হয়ে যায়। কাজ শেষ হলে মোবাইলে মেসেজ আসে, তারপর সংশোধিত জন্মসনদ সংগ্রহ করা যায়।

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

এই উদ্যোগ শুধু সরকারি সেবা গ্রহণ সহজ করবে না, একই সঙ্গে উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান ও লাভজনক সামাজিক ব্যবসার সুযোগও সৃষ্টি করবে।

Picture1

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement