ডিজিটাল সেবা

বিদেশ থেকে কিভাবে জন্ম নিবন্ধন করবেন

শানজীদা শারমিন

প্রথম সন্তান আলিফের জন্মের বছর খানেক পর শামীম ও রোজিনা দম্পতি কানাডায় নতুন জীবন শুরু করেছিলেন। দুই বছর পর সেখানে তাদের মেয়ে মেহেরের জন্ম হয়। তারা চাচ্ছেন, মেয়ের বাংলাদেশি পাসপোর্ট করতে। শামীম তার এক সহকর্মীর মাধ্যমে জানতে পারেন, এর জন্য জন্মনিবন্ধন প্রয়োজন।

একপর্যায়ে শামীমের মনে পড়ল তিনি তার প্রথম সন্তান আলিফের জন্ম নিবন্ধন করতে গিয়ে নিজের জন্ম নিবন্ধন অনলাইনেই করেছিলেন।

শামীম ও রোজিনা bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘জন্ম নিবন্ধন আবেদন’ অপশনে ক্লিক করলেন। ফরমে মেহেরের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা-মাতার নাম ও বাংলাদেশের স্থায়ী ঠিকানা পূরণ করলেন। এরপর হাসপাতালের জন্ম সনদ এবং পাসপোর্ট স্ক্যান আপলোড করলেন। এ ক্ষেত্রে শামীমের যে কাগজপত্রের প্রয়োজন হয়:

  • মেহেরের জন্ম সনদ (হাসপাতাল থেকে পাওয়া)
  • পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি (পাসপোর্ট/এনআইডি)
  • পিতামাতার পাসপোর্ট/এনআইডি স্ক্যান কপি
  • বাংলাদেশে স্থায়ী ঠিকানার তথ্য (যদি থাকে)
  • মেহেরের পাসপোর্টের স্ক্যান কপি (যদি থাকে)
  • ফরম পূরণের জন্য তথ্য: যেমন সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা-মাতার নাম, বাংলাদেশের স্থায়ী ঠিকানা

শামীম জানতেন, ফি পরিশোধ না করলে প্রক্রিয়া সম্পন্ন হবে না, তাই তিনি ব্যাংক পেমেন্ট করে ফরম জমা দিলেন। পরে তিনি আবেদন ফরমটি ডাউনলোড করে বাংলাদেশে থাকা তার ভাইকে পাঠিয়ে দিলেন। শামীমের ভাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে কাগজটি জমা দেন। মাত্র কয়েক দিনের মধ্যে বাংলাদেশে তাদের পরিবারের মাধ্যমে মেয়ের জন্মসনদটি তারা পেয়ে গেলেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

নাগরিকদের সরকারি সেবা দিতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গার নাগরিক সেবা কেন্দ্রগুলোতে ব্র্যান্ডিং, ইউনিফর্ম, সনদপত্র, কম্পিউটার ও ফার্নিচারের জন্য বিশেষ সহায়তা এবং সহজ শর্তে অর্থায়ন সুবিধার কথা জানানো হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ ও মানসম্মত ইন্টারনেট সংযোগের সুবিধাও নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

Picture1

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement