ফুলেল সাজে রাধিকার গায়ে হলুদ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৭: ২৪

আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টে বিয়ের পিঁড়িতে বসছেন। ৮ জুলাই গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্নিগ্ধ ও অপরূপ সাজে হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাধিকা মার্চেন্ট। এই অনুষ্ঠান তার পোশাক ছিল একেবারে অনবদ্য, নতুনত্বের ছোঁয়ায় পরিপূর্ণ।

রাধিকা মার্চেন্ট তার হলুদের জন্য বেছে নিয়েছিলেন নকশা করা লেহেঙ্গা।হলুদ রঙের লেহেঙ্গাটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না। লেহঙ্গার সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় ছিল তাজা ফুলের ওড়নাটি। ওড়নাটি তৈরি হয়েছে তাজা গাঁদা, বেলিসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে। হাজার হাজার টাটকা বেলি ফুলের কুঁড়ি দিয়ে জালের মতো বোনা ওড়নাটিতে নকশা করা বর্ডারে ছিল গাঁদা ফুলের কারুকাজ। নিখুঁত বুননে তৈরি করা চমৎকার এই ওড়নাটি সবার নজর কেড়েছে। এ ছাড়া রাধিকার সাজগোজের দায়িত্বে ছিলেন অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কাপুর। ওড়নাটি ড্রেপিংয়ের দায়িত্বে ছিলেন ড্রেপিং শিল্পী ডলি জৈন।

পোশাকের সঙ্গে রাধিকা পরেছিলেন ফুলের চোকার ও লম্বা নেকলেস। লম্বা সংযুক্ত কানের দুল এবং হাতের ব্রেসলেটের সঙ্গে ছিল ফুলেল রাখি। চুলের সাজেও ব্যবহার করেছিলেন তাজা ফুল। তার গয়না থেকে শুরু করে পোশাক সব কিছুতেই ছিল ফুলের স্পর্শ।

মিনিমাল মেকআপে ছিল রাজকীয় ছোঁয়া। হলুদ লেহঙ্গার সঙ্গেও একেবারে হালকা মেকআপ করেছিলেন তিনি। উইঙ্গড আইলাইনার,শিমারিং আইশ্যাডো, লিকুইড হাইলাইটার, ছোট কালো টিপ আর হালকা গোলাপি রঙের লিপস্টিকেই সাজ শেষ করেছিলেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬