ডেস্ক, রাজনীতি ডটকম

শরতের শেষে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে, বাতাসে শুষ্কতা বাড়ছে। যা শীত আগমনের ইঙ্গিত দেয়। তবে এই মৌসুমি পরিবর্তনের সঙ্গে অনেকেই ঠান্ডা-কাশি, অ্যালার্জি, ত্বক শুষ্কতা ও শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগেন।
বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা ও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এই সময়টিও কাটানো যায় একদম সুস্থভাবে।
জেনে নিন শীতে সুস্থ থাকতে এখন থেকেই কি কি করবেন-
শরীর গরম রাখুন, রোগ প্রতিরোধ করুন
শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীর উষ্ণ রাখা। চিকিৎসকেরা পরামর্শ দেন, সকালে বের হওয়ার সময় গলা, কান, হাত-পা ভালোভাবে ঢেকে রাখতে হবে। মাফলার, টুপি ও মোজা ব্যবহার করলে ঠান্ডা বাতাসের প্রভাব কমে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহফুজা ইসলাম বলেন, শরীর ঠান্ডা হলে ভাইরাল সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই গরম কাপড় ও নিয়মিত ব্যায়াম—দুটোই জরুরি।
পুষ্টিকর খাবার রাখুন দৈনন্দিন মেনুতে
শীতের সবজিগুলো শুধু রঙিনই নয়, পুষ্টিগুণেও ভরপুর। গাজর, পালং শাক, ব্রকলি, ফুলকপি ও মিষ্টি কুমড়া শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ সময় ভিটামিন সি-সমৃদ্ধ ফল যেমন মাল্টা, কমলা, পেয়ারা ও আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া প্রোটিন ও জিঙ্কসমৃদ্ধ খাবার—ডিম, মাছ, বাদাম ও ডাল—শরীরকে ঠান্ডা প্রতিরোধে শক্তি জোগায়।
হালকা গরম পানি ও ভেষজ পানীয় খান
শীতের সময় ঠান্ডা পানি পান না করে হালকা গরম পানি পান করা সবচেয়ে ভালো। এতে গলা ব্যথা ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য হয়। বাড়িতে সহজলভ্য আদা, তুলসীপাতা বা লেবু-মধু মিশ্রিত পানীয় গলার জন্য উপকারি।
ত্বক ও ঠোঁটের যত্ন নিন
শীতে বাতাসে আর্দ্রতা কমে যায়, ফলে ত্বক ও ঠোঁট শুষ্ক হয়ে পড়ে। এ সময় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, বেশি পানি পান এবং রাতে ঘরে ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখা আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।
নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম
শীতকালে অনেকে অলস হয়ে পড়েন, কিন্তু সকালে রোদ উঠার পর হালকা হাঁটাচলা বা ব্যায়াম শরীর উষ্ণ রাখে এবং রক্তচলাচল স্বাভাবিক করে। পাশাপাশি প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে।
চিকিৎসকের পরামর্শ
যদি ঠান্ডা-কাশি বা অ্যালার্জির সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিজে নিজে অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো।

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব
১৩ দিন আগে
১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা
১৭ দিন আগে
মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।
০৫ জুলাই ২০২৬
মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।
০৫ জুলাই ২০২৬