সুরের ভুবনে নক্ষত্র পতন, চিরবিদায় নিলেন কিংবদন্তি আশা ভোসলে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৩: ৫৭
সংগীতশিল্পী আশা ভোসলে। ছবি: সংগৃহীত

সুরের ভুবনে এক বিশাল নক্ষত্রের পতন ঘটল। চিরবিদায় নিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

আজ রোববার (১২ এপ্রিল) সকালের দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ মারা যান তিনি। সোশ্যাল মিডিয়ায় তার প্রয়াণের খবর জানান শিল্পীর নাতনি।

আকস্মিক অসুস্থতা ও পরবর্তীকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত এই শিল্পীর প্রয়াণে সংগীত জগতে একটি দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পীর মৃত্যুতে বিশ্বজুড়ে তার কোটি কোটি অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সন্ধ্যা থেকেই গুণী এই শিল্পীর অসুস্থতার খবরে দেশজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। যদিও তার নাতনি জ়নাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছিলেন, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার ঠাকুরমা। পরিবারের পক্ষ থেকে ভক্তদের ধৈর্য ধরার ও গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছিল।

পরিবার ও অনুরাগীরা তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন এই সংগীত সম্রাজ্ঞী। তার মৃত্যুতে সংগীতের একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের কর্মজীবনে আশা ভোসলে ভারতের বিভিন্ন ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য রেকর্ড করেছেন অসংখ্য কালজয়ী গান। তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ২০০৮ সালে 'পদ্মভূষণ' এবং এর আগে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত করে।

কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমাদৃত হয়েছেন; ১৯৯৭ সালে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই গুণী শিল্পী। তার কণ্ঠের জাদুতে জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে ‘দিল তো পাগল হ্যায়’, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’ এবং ‘তুমসে মিলকে’র মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৩ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

১৭ দিন আগে

মিসরে মরুর বুকে লুকিয়ে ছিল ১৬০০ বছরের পুরোনো বাইজান্টাইন যুগের শহর

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।

০৫ জুলাই ২০২৬

বিবাহবন্ধনে আবদ্ধ পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি

মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।

০৫ জুলাই ২০২৬