শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলা এবং সম্প্রতি ঘোষিত ছাত্রদলের হল কমিটি নিয়ে প্রতিবাদের জেরেই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, কোনও ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই ওই তিন ছাত্রীকে হলের সিট থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
এমন মানুষ আছেন বলেই আমাদের সমাজে এখনো আলোর সম্ভাবনা বেঁচে আছে, মানবতার দীপ এখনো নিভে যায়নি। এই শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি আমার হৃদয়ের গভীরতম প্রণতি— যারা নিঃশব্দে মানুষ গড়ে তোলেন, আর সেই মানুষদের মাধ্যমেই গড়ে ওঠে একটি আলোকিত জাতি।
অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এই সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে ঢাবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রশ্নফাঁস-সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হত
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিবছর প্রায় ২০ লাখ এসএসসি ও সমমান এবং ২০ লাখ এইচএসসি ও সমমানের শিক্ষার্থী ভর্তি পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে মূল্যবান সময় হারাচ্ছে। শুধু ভর্তি পরীক্ষার কারণেই জাতির কাছ থেকে প্রায় ’৪০ লাখ’ বছর সময় নষ্ট হচ্ছে। কখন ভর্তি শুরু হবে এবং কখন শেষ হবে, এই বিষয়গুলো সমন্বয়ের দায়িত্
চলতি বছরের ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি কমিশনের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে বহিষ্কারের সংখ্যা তিনগুণ বেড়েছে। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যেখানে প্রথম দিনে এই সংখ্যা ছিল মাত্র ৬ জন। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজারে।
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২২ এপ্রিল) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এতে স্বাক্ষর করেন আন্তশিক্ষা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে এ কর্মসূচি শুরু হয়।
আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুলড্রেস দেবে সরকার। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য শিক্ষাকে অবৈতনিক করতে চাই। প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। এটা করব ধাপে ধাপে।
এতে বলা হয়েছে, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। বাকি ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি পরীক্ষাকেন্দ্রের তথ্য দিয়েছে কমিটি।
চলতি সপ্তাহেই এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল।