অধিদপ্তর জানায়, বিভিন্ন কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটায় পাস করা শিক্ষার্থীদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় পাস করা শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষ
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটার পরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ দাবি করা শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অবরোধ করে রেললাইনের উপর অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের ফলে ওই রুটের রেল ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দেশে খারাপ মানের সরকারি-বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় একীভূত করা উচিত। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। তাতে আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভালো অবস্থান নিশ্চিত হবে। পাশাপাশি সীমিত বাজেটের সঠিক ব্যবহার করে বিশ্ববিদ্যালয় পরিচালনা সহজ হবে।
এ বিষয়ে তিতুমীর ঐক্যের সহযোগী সদস্য অহিদুজ্জামান অভি বলেন, বাংলাদেশের প্রচলিত এলিটিস্ট শিক্ষা সিন্ডিকেট ভেঙে এক নতুন যুগের সূচনা হবে তিতুমীরিয়ানদের হাত ধরে। আমরা হাতে গোনা কিছু মোড়ল বিশ্ববিদ্যালয় এবং অর্থচোষা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করে, শিক্ষাকে সর্বস্তরের জনতার
তিনি আরো বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে, আমরা সেই অপেক্ষায় বসে ছিলাম। আমাদের ভাইয়েরা মৃত্যুশয্যায় আছে। অনশনগত সবার অবস্থা খারাপ। এমন অবস্থাতেও উপদেষ্টা আমাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করছেন। এর জবাব তাদের দিতে হবে।’
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, তাতে তিতুমীর কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করি সেটা হবে রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবার বাঁশ দিয়ে কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আমরণ অনশন আজ রোববার পঞ্চম দিনে গড়িয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে রাজধানীর সরকারি সাতটি বড় কলেজকে। ঢাকার এই সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন বিশ্ববিদ্যালয়টির নাম হতে পারে 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়'।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষা সনদ থেকে শুরু করে জন্ম ও মৃত্যু সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, বিবাহিত-অবিবাহিত সনদপত্র, বিমা ও বাণিজ্যিক সনদপত্র, ব্যাংক বিবরণী, ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল সনদ, চারিত্রিক সনদপত্র, জনশক্তি সম্পর্কিত সংস্থার নথি, পারিবারিক সনদ, অভিভাবকত্ব সনদ, বিবাহ সনদসহ বিদেশগামীদের প্রয়োজনীয় সব ধরনের নথিপত্রের সত্
অনশনে অংশ নেওয়া কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী এফ রায়হান বলেন, ‘তিতুমীর কলেজের ৩৫ হাজার শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করা ও ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলন শুরু করেছি। আমাদের এই সংগ্রাম শুধু তিতুমীরের নয়, বরং সমগ্র জাতির উচ্চশিক্ষার উন্নয়নের জ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ সময়সীমা শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আবারও ফরম পূরণে ৯ দিন সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ (জরিমানা) শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন।
এর আগে গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা।
স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।
ঢাকা কলেজের সমন্বয়ক মঈনুল ইসলাম বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে নিউমার্কেট থানার ওসি প্রত্যাহার আর প্রো–ভিসি পদত্যাগ না করলে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য অধিভুক্ত ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।’
মইনুল হোসেন আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। একইসঙ্গে ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।
সরকারি সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে জরুরি সভায় অধিভুক্তি বাতিলসহ ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর বিকেল ৩টায় উপাচার্য সাংবাদিকদের সামনে ব্রিফ করেন।