আইসিসিতে চিঠি দেবে বিসিবি

ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। গ্রুপপর্বের চার ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতে, তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। তবে বিসিসিআইয়ের চাপে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেয়ার পর অস্থিরতা বেড়েছে দুদেশের সম্পর্কে। এতে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যেজন্য আইসিসিতে চিঠি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার রাতে বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসির নিরাপত্তা বিভাগের কাছে ৩টি বিষয় নিয়ে চিঠি দেবে বোর্ড। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা চাওয়ার পাশাপাশি মোস্তাফিজের সাথে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে। এছাড়া বোর্ড কর্মকর্তা ও অন্যান্য সদস্য, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি জানতে চাইবে বিসিবি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

১৯ ঘণ্টা আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

২০ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে