টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ক্রীড় ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২৬, ০১: ১২
স্বর্ণা আক্তারের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

প্র‍থম ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করেছিল।টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে না উঠলেও পরের ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১২৩ রান করলেও ম্যাচ জিতেছে ২৩ রানে।

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশি ব্যাটাররা। মাত্র পঞ্চম ওভারের মধ্যেই ১৩ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো তখন ধুঁকছিল বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক নিগার সুলতানা আর মিডল অর্ডারের ভরসা সোবহানা মোস্তারি। ২৯ বলে ৩৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন দুজনে। ৩৮ বলে ৩৬ রান করেন নিগার সুলতানা। ১৯ বলে ২২ রান করেন সোবহানা মোস্তারি।

মোস্তারির বিদায়ে এই জুটি ভাঙলে রিতু মনি নেমে থিতু হতে পারেননি। তিনি করেন মাত্র ৭ রান। নিগার সুলতানা যখন আউট হয়ে যান, দলের রান তখন ১৭.২ ওভারে ৬ উইকেটে ৯২।

সেখান থেকে ১২৩ রান পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যাওয়ার কৃতিত্ব পুরোটাই স্বর্ণা আক্তারের। মাত্র ২২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। তাতেই বাংলাদেশি বোলাররা লড়াই করার পুঁজি পান।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য দুর্দান্ত সূচনা পায় পাকিস্তানের মেয়েরা। মাত্র ৭.২ ওভারে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়েন মুনিবা আলী ও গুল ফিরোজা। দুজনের মধ্যে ২৫ রান করেন মুনিবা আলী, ২৩ রান করেন গুল ফিরোজা।

৫৮ রানে পড়ে পাকিস্তানের দ্বিতীয় উইকেট। এরপর ৭০ থেকে ৮৪— এই ১৪ রানের ব্যবধানে পাকিস্তানের ব্যাটিং ইনিংসে রীতিমতো ঝড় বইয়ে দেন টাইগ্রেসরা, তুলে নেন ছয়টি উইকেট। সেই সঙ্গে আটকে রাখেন রানের গতিও।

সব মিলিয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। ২৩ রানের ইতিহাস গড়া এক জয় পায় বাংলাদেশ।

২১ রানে ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১৮ রানে ৩টি নেন নাহিদা আক্তারও। একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খান ও রিতু মনি। দারুণ ব্যাটিংয়ের জন্য স্বর্ণা ম্যাচসেরা হন।

ছয় দলের গ্রুপে বাংলাদেশের পরের দুই ম্যাচে প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ থেকে দুটি দল সরাসরি উঠবে সেমিফাইনালে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement