পঞ্চম দিনে গড়াল সিলেট টেস্ট, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

ক্রীড়া ডেস্ক
সালমান আগাকে নিয়ে মোহাম্মদ রিজওয়ান প্রতিরোধ গড়লেও তাইজুলের ঘূর্ণিতে সিলেট টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

চা বিরতির পর বাংলাদেশি বোলারদের মুখে প্রতিরোধ গড়েছিলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের জুটি জমেও উঠেছিল। দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ নতুন বল নিলে বদলে যায় দৃশ্যপট। না পেসার নয়, নতুন বল নেওয়ার পর দ্বিতীয় ওভারে তাইজুল ইসলাম অসাধারণ এক ডেলিভারিতে সালমানের রক্ষণ ভেঙে ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে বল আছড়ে ফেলেন স্টাম্পে। তাইজুলের পরের ওভারেই বড় টার্ন নেওয়া এক বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন হাসান আলী।

শেষ দুই ওভার রিজওয়ান আর সাজিদ আলী নির্বিঘ্নে কাটিয়ে দিলে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন এখনো ১২১ রান। পাকিস্তানকে ব্যাক-টু-ব্যাক সিরিজে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন আর ৩ উইকেট।

৪৩৭ রানের লক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) দিনের খেলা শুরু করে পাকিস্তান। দুই ওপেনার আজান আওয়াইজ আর আব্দুল্লাহ ফজল বড় জুটি গড়তে পারেননি। নাহিদ রানার বলে মেহেদি হাসান মিরাজের হাতে চমৎকার এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ২৮ বলে ৬ রান করা ফজল। পরে মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ৪৯ বলে ২১ রান করা আজান।

অধিনাক শান মাসুদ আর বাবর আজমের প্রতিরোধে ২ উইকেট হারিয়েই মধ্যাহ্নবিরতিতে যায় পাকিস্তান। বিরতির পরও দুজন প্রতিরোধ অব্যাহত রাখেন। প্রতিরোধ ভাঙেন তাইজুল। বাবর লেগের দিকে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাট চালালে বল তাতে আলতো স্পর্শ করে। উইকেটরক্ষক লিটন দাস বলের গতিবিধি বুঝে বাঁ দিকে সরে গিয়ে চমৎকার ক্যাচ নেন। ৫২ বলে ৪৭ রান করে ড্রেসিং রুমে ফেরেন বাবর, ভাঙে ৯২ রানের জুটি।

এরপর সাউদ শাকিল এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ২১ বলে ৬ রান করে নাহিদ রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আবার তাইজুলের আঘাত। এবার তিনি ফেরান অধিনায়ক শান মাসুদকে। তাইজুলের লেগ স্টাম্পে থাকা একটি বল লেগের দিকে খেলার চেষ্টা করেন শান। শর্ট লেগে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় অসাধারণ ক্ষিপ্রতায় নিচু হয়ে আসা বলটিতে তালুবন্দি করলে পাকিস্তানি অধিনায়কের ১১৬ বলে ৭১ রানের প্রতিরোধ শেষ হয়।

চা বিরতি পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি রিজওয়ান-সালমান। চা বিরতির পরও চমৎকার জুটি গড়ে পাকিস্তানকে রেকর্ড জয়ের পথে এগিয়ে নিতে থাকেন দুজন। ৫ উইকেটেই পাকিস্তান যখন দিন শেষ করবে মনে হচ্ছিল, সেই সময়ে তাইজুলের জোড়া আঘাত ফের পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সালমানকে বোল্ড করে প্রথমে তিনি ভেঙেছেন ১৩৪ রানের জুটি, যা এই টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ। থিতু হতে দেননি হাসান আলীকেও।

দিনের খেলা যখন শেষ হয়, রিজওয়ান তখনো অপরাজিত ১৩৪ বলে ৭৫ রান করে। অপর প্রান্তে ৯ বলে ৮ রান করে অপরাজিত সাজিদ। ৩১ ওভারে ১১৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল। ১৪ ওভারে ৫৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নাহিদ। বাকি একটি উইকেট নিয়েছেন মিরাজ।

পঞ্চম দিনে গড়ানো সিলেট টেস্টে এখন পাকিস্তানের জন্য প্রয়োজন আরও ১২১ রান। এই রান তাড়া করতে পাকিস্তানকে গড়তে হবে চতুর্থ ইনিংসে রান তাড়া করে টেস্ট জয়ের নতুন রেকর্ড। এদিকে বাংলাদেশ বাকি ৩ উইকেট তুলে নিতে পারলেই পাবে জয়, পাকিস্তান ব্যাক-টু-ব্যাক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশের কাছে। কেবল বিশ্বরেকর্ডের জন্যই নয়, রিজওয়ান ছাড়া পাকিস্তানের আর কোনো স্বীকৃত ব্যাটার উইকেটে না থাকায় ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকে রয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিফার ওপর ক্ষুব্ধ উয়েফা সভাপতি সেফরিন, দেখতে যাননি ফাইনাল ম্যাচ

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।

৩ দিন আগে

১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।

৩ দিন আগে

ফাইনাল শেষে মারপিট: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

প্রথমে ফিফা জানিয়েছিল যে, স্পেনের এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেওয়ার কারণে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে অল্প সময় পরই পারেদেসের লাল কার্ডটি নথি থেকে সরিয়ে ফেলা হয় এবং ফিফা বিবিসি স্পোর্টকে নিশ্চিত করে যে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

৩ দিন আগে

আর্জেন্টিনার রাজধানীতে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সমর্থক ও সাত পুলিশ সদস্য।

৪ দিন আগে