বোর্ড সভায় সিদ্ধান্ত— বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি ফাইল ছবি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। বাংলাদেশের জায়গায় অন্য একটি দেশকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। এ অবস্থায় বাংলাদেশের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একদিন সময় দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এমন মতামতের পক্ষেই ভোট দিয়েছেন বেশির ভাগ সদস্য।

আইসিসির সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে কপাল খুলে যেতে পারে স্কটল্যান্ডের।

ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে আচমকা বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচেই পড়েছে ভারতে— দুটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে।

সরকার ও বিসিবি বারবারই স্পষ্টভাবে আইসিসিকে জানিয়েছে, ভারতে খেলতে যাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না। এ নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশের দফায় দফায় বৈঠক হয়েছে। বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো বিশ্বকাপের সহআয়োজক শ্রীলংকায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে। অনলাইন ও অফলাইনে এসব বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হলেও তাতে কাজ হয়নি।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের ভারতে না যাওয়ার অনড় অবস্থানের প্রেক্ষাপটে বুধবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ নিয়ে বৈঠকে বসে আইসিসি। বাংলাদেশ খেলতে না গেলে তার জায়গায় নতুন একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পক্ষেই বৈঠকে সংখ্যাগরিষ্ঠ বোর্ড সদস্য ভোট দিয়েছে।

আইসিসির সূত্রগুলো জানাচ্ছে, আইসিসি বিসিবিকে স্পষ্টভাবে বলেছে— বাংলাদেশ সরকারকে জানাতে হবে যে ভারত সফর প্রত্যাখ্যানের সিদ্ধান্তে অটল থাকলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা থাকবে না। এ সিদ্ধান্তের পর বোর্ডে ওই ভোট হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে বাংলাদেশের বিপক্ষে।

পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবিকে আরও এক দিন সময় দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে।

এর আগে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে বোর্ড সভা ডাকে আইসিসি। বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর পরিচালকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তাভেঙ্গা মুখুলানি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ার ব্রায়ান ম্যাকনিস, নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুজ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ার রিচার্ড থম্পসন, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

আইসিসি ব্যবস্থাপনার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকে ছিলেন সিইও সংযোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। এ ছাড়া সহযোগী দুই সদস্য দেশের পরিচালক মুবাশশির উসমানি ও মহিন্দা ভল্লিপুরম বৈঠকে উপস্থিত ছিলেন।

আইসিসির দুর্নীতিবিরোধী প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও বৈঠকে অংশ নিয়েছেন। গত সপ্তাহে তিনি ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করে নিরাপত্তা উদ্বেগ কমানোর চেষ্টা করেছিলেন।

এর আগে বুধবার রাতে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে। তবে সে সমর্থনেও কাজ হলো না।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement