এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ১১ জুন ২০২৬, ২১: ০৭

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইলফলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নির্ধারিত ১৯২ রানের লক্ষ্য ৫ উইকেট ও হাতে থাকা অবস্থায় পেরিয়ে যায় স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। পরে বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ১৯২ রান। সেই লক্ষ্য ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে পূরণ করে বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান তানজিদ হাসান। তবে এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দলকে বিপদ থেকে টেনে তোলেন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

সৌম্য সরকার ভালো শুরু করেও ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার আগে আউট হন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ৪২ রান করে রাইলি মেরেডিথের বলে বিদায় নেন। শান্ত ফিরে গেলে কিছুটা চাপ তৈরি হলেও দ্রুত রান তুলে সেই চাপ কমান লিটন দাস। ১৮ বলে ২১ রান করে ক্যামেরন গ্রিনের বলে আউট হন তিনি।

এরপর মোসাদ্দেক হোসেন ১৫ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন। তবে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটি বাংলাদেশের জয়কে আরও কাছে নিয়ে যায়। দুজন মিলে ধীরে-সুস্থে প্রয়োজনীয় রান তুলে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখেন।

জয়ের খুব কাছে গিয়ে এক পর্যায়ে নাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান মিরাজ। মাঠে চিকিৎসা নিতে হয় তাঁকে। স্ট্রেচারও আনা হয়েছিল। তবে চিকিৎসা শেষে আবার ব্যাটিংয়ে ফিরে এসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের শুরু দেখেছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারায় সফরকারীরা। ম্যাথু শর্ট, কুপার কনোলি ও ম্যাথু রেনশ শূন্য রানে বিদায় নেন।

২৫ রানে ৪ উইকেট হারানোর পর জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বাংলাদেশি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন। একসময় ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

সেখান থেকে মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট সপ্তম উইকেটে ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ের অবস্থানে নিয়ে যান। দুজনেই ফিফটি করেন। বার্টলেট ৫২ রান করে আউট হলেও লাবুশেন ৫৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ গড়তে দেননি।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসও গড়ল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৩৫ ওভারে ১৯৫/৫ (সৌম্য ৪২, শান্ত ৪২, হৃদয় ৪০*, মিরাজ ২২; বার্টলেট ৫/২৩, জাম্পা ১/৪২, রেনশ ১/২৯)

অস্ট্রেলিয়া: ৪২ ওভারে ১৮৭/৮ (লাবুশেন ৫৫, বার্টলেট ৫২, ইংলিস ৩৪; তাসকিন ৩/৩৩, মোস্তাফিজ ৩/২৭, তানভীর ২/৪৫)

ফলাফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোস্তাফিজুর রহমান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের কথা মাথায় রেখেই সম্ভবত টসে জিতে এবারে ব্যাটিং বেছে নেন ক্যাপ্টেন জশ ইংলিস। কিন্তু তাতে ভাগ্য বদল হয়নি। বরং প্রথম ম্যাচের চেয়েও খারাপ অবস্থায় পড়ে গেছে অজিরা। ২ ওভারের মাধ্যমে বোর্ডে কোনো রান তুলতে না তুলতেই তাদের তিন তিনজন ব্যাটার ফিরে গেছ

১৪ ঘণ্টা আগে

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের একাদশে সৌম্য

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অজি ক্যাপ্টেন জশ ইংলিস। বাংলাদেশ একাদশে এনেছে একটি পরিবর্তন। ওপেনার সাইফ হাসানের বদলে দলে এসেছেন সৌম্য সরকার।

১৫ ঘণ্টা আগে

আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, শাকিরা-বার্না বয়ের গানে উঠছে পর্দা

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে শাকিরা ও বার্না বয় যৌথভাবে কণ্ঠ দেবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এ।

১৬ ঘণ্টা আগে

ইংলিসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন নাহিদ রানা

ওই ম্যাচের পর্যালোচনায় নাহিদ আইসিসি খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। ধারাটি আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত, যা ব্যাটারকে অপমান করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে

১ দিন আগে