ক্রীড়া প্রতিবেদক

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জয় পেলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে। সেই লক্ষ্য পূরণে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে এখন ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। তবে শুরু থেকেই দুঃস্বপ্নের মধ্যে পড়ে সফরকারীরা। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে কোনো রান ওঠার আগেই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।
ইনিংসের চতুর্থ বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন। এরপর মোস্তাফিজুর রহমানের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুপার কনোলি। কিছুক্ষণ পর ম্যাথু রেনশও রিভিউয়ে আউট হলে শূন্য রানেই ৩ উইকেট হারানোর লজ্জাজনক অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে এটি ছিল অস্ট্রেলিয়ার জন্য নজিরবিহীন এক বিপর্যয়।
শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। তবে ১৭ বলে ১৩ রান করা ক্যারিকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। এরপর ইংলিস ও ক্যামেরুন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ১৮তম ওভারে তানভীর ইসলামের বলে আউট হন ইংলিস। অল্প সময় পর নিজের বলেই দুর্দান্ত ক্যাচ নিয়ে গ্রিনকেও ফেরান তানভীর।
২১ ওভার ১ বলে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া বড় বিপদের মুখে, তখন দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। সপ্তম উইকেটে ১১৫ বলে ১০৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের অবস্থানে নিয়ে যান তারা। দুজনেই তুলে নেন ব্যক্তিগত ফিফটি।
তবে শেষ পর্যন্ত তাসকিন আহমেদের আঘাতে জুটি ভাঙে। ৪৮ বলে ৫২ রান করা বার্টলেট বোল্ড হন। পরে অ্যাডাম জাম্পাকেও ফিরিয়ে দেন এই পেসার। অন্যদিকে ৮৫ বল খেলে লাবুশেন অপরাজিত থাকেন ৫৫ রানে।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। প্রায় এক ঘণ্টা বিরতির পর মাঠ খেলার উপযোগী হলে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৯২ রান।
নতুন সমীকরণ অনুযায়ী, প্রথম ৮ ওভার হবে পাওয়ার প্লে। ৯ থেকে ২৫ ওভার পর্যন্ত দ্বিতীয় এবং ২৬ থেকে ৪১ ওভার পর্যন্ত তৃতীয় পাওয়ার প্লে কার্যকর থাকবে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার দিনে মিরপুরেও অপেক্ষা করছে আরেকটি সম্ভাব্য উৎসব। ১৯২ রান তুলতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
২ দিন আগে
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।
২ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২ দিন আগে
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।
২ দিন আগে