‘ভারতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ’

ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

আমিনুল হক বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত।

সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জটিল থাকায় ক্রিকেটের ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়।

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে ভারতের কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠী চাপ সৃষ্টি করছিল। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে হুমকি দেওয়া পর্যন্ত ঘটে, এমনকি স্টেডিয়ামেও ভাঙচুরের ভয় দেখানো হয়েছিল।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া এ বিষয়ে জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজুর রহমানকে দলের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

আমিনুল হক বলেন, মুস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বিসিবির উচিত বিষয়টি নিয়ে বিসিসিআইর সঙ্গে আলোচনা করা। মুস্তাফিজ বাদ হওয়ার কারণে বিশ্বকাপে ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদেরও ঝুঁকি হতে পারে।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচই ভারতের বিভিন্ন শহরে খেলবে। বাংলাদেশের মিশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে