পিএসএল খেলার ছাড়পত্র পেলেন পাঁচ ক্রিকেটার, অনিশ্চিত তামিম

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাওয়া বাংলাদেশের ছয় ক্রিকেটারের মধ্যে পাঁচজনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে দল পাওয়া তানজিদ তামিম এখনো এনওসি পাননি।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, এনওসি পাওয়া পাঁচ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নিতে পারবেন।

এবারের আসরে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমান-কে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। এছাড়া সম্প্রতি পঞ্চম বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

সব কিছু ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমি দলে খেলবেন শরিফুল ইসলাম। অন্যদিকে পারভেজ ইমন খেলবেন লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমানের সঙ্গে, আর রিশাদ হোসেন প্রতিনিধিত্ব করবেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) ফ্র্যাঞ্চাইজিকে।

বর্তমানে আন্তর্জাতিক সূচিতে বিরতি থাকায় ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে অংশ নিতে পিএসএল ছেড়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হবে তাদের।

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখেই নির্দিষ্ট সময় পর্যন্ত (১২ এপ্রিল) এই পাঁচ ক্রিকেটারকে এনওসি দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, ট্রফি নেয়নি নকভির কাছ থেকে

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় নারী দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই

৬ দিন আগে

২ সাবেক ফেডারেশন সভাপতিকে আজীবন নিষিদ্ধ করল ফিফা

গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্টসেরাট ও মালদ্বীপের দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাটের সাবেক ফুটবল প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।

৮ দিন আগে

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

১২ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

১৩ দিন আগে
Advertisement