যৌন হয়রানির অভিযোগ ক্রিকেটার জাহানারার, তদন্ত কমিটি বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০: ০০
জাহানারা আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রকাশ্যে এলে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন জাহানারা আলম। এ সময় তিনি অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন।

জাহানারার জাতীয় দলে অভিষেক ২০১১ সালে। সবশেষ গত বছর ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড় ভূমিকা রেখেছিলেন বলে দাবি করেন।

নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর অশালীন প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। প্রয়াত তৌহিদ মাহমুদও তাকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন।

জাহানারা আলমের অভিযোগ, বিসিবির নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও তিনি মঞ্জুরুলকে থামাতে পারেননি। অন্যদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।

এদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জহানারার অভিযোগগুলো তদন্ত করে দেখতে কমিটি গঠনের কথা জানিয়েছে। বিবিসি বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

বিসিবি আরও জানায়, সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংগঠনটি বলছে, কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা আমরা এখানে দেখতে চাই না। যত দ্রুতসম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে এ ধরনের ঘটনা আরও গভীরভাবে খতিয়ে দেখার দাবিও জানিয়েছে কোয়াব।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে ক্ষুব্ধ মরিনহো, বললেন ‘দিনের আলোয় ডাকাতি’

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

২ দিন আগে

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।

২ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২ দিন আগে

৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।

৩ দিন আগে