ক্রীড়া ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের ১৩তম ফিফটি করে বসেছিলেন সাকিব আল হাসানের পাশে। দ্বিতীয় ম্যাচে যখন ব্যাটিংয়ে নেমেছেন তখন দলের প্রয়োজনই ছিল মাত্র ৬৪ রান। সে ম্যাচে অপরাজিত থাকলেও ফিফটির দেখা পাননি।
তৃতীয় ও শেষ ম্যাচে নিজেই নেমে পড়লেন ওপেনিংয়ে। বিস্ফোরক ব্যাটিংয়ে তুলে নিলেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি। তাতেই সাকিবকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক হয়ে গেলেন লিটন দাস।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। আগের দুই ম্যাচে টসে জিতে বোলিং নিলেও এবার টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয় লিটনদের।
আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ায় এ ম্যাচে নির্ভার হয়েই নেমেছে টাইগাররা। তার প্রতিফলন ম্যাচের একাদশেও। আগের একাদশ থেকে বদল পাঁচ পাঁচজন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন দুজন ওপেনারও। এ ম্যাচে সাইফ হাসানকে নিয়ে ওপেনিংয়ে নেমে পড়েন লিটন।
প্রথম দুই ওভার দেখেশুনে খেললেও তৃতীয় ওভারে গিয়ে যেন বিস্ফোরিত লিটন দাস। ড্যানিয়েল ডোরামের ওই এক ওভারে এক ছক্কা, তিন বাউন্ডারি আর দুই ডাবলসে তুলে নেন ২২ রান। ৪ ওভার ১ বলে যখন বৃষ্টির যখন খেলা বন্ধ হয়ে যায়, তখনই লিটন অপরাজিত ১৬ বলে ৪২ রানে।
বৃষ্টি বাধার পর খেলা শুরু হলে অবশ্য খেলার গতিতে কিছুটা মন্থরতা নেমে আসে। অষ্টম ওভারে গিয়ে ডোরামের বলেই ছক্কা হাঁকিয়ে ২৭ বলে তুলে নেন ফিফটি। ম্যাচের ১২ ওভার শেষে লিটন এখন অপরাজিত ৩৯ বলে ৬৮ রানে। যেভাবে খেলছেন লিটন, বাকি ৮ ওভার টিকে থাকলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক অসম্ভব মনে হচ্ছে না।
তবে শতকের দেখা মিলুক আর না মিলুক, টি-টুয়েন্টিতে অর্ধশতাধিক রানের ইনিংসের সংখ্যায় এখন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনই শীর্ষে। সাকিব ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ১৩টি ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। ১৪টি ফিফটিতে তাকে পেরিয়ে যেতে লিটনের লাগল ১১০ ম্যাচ আর ১০৮ ইনিংস।
৮টি করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফিফটি নিয়ে এই তালিকার ৩ ও ৪ নম্বরে রয়েছেন অবসরে চলে যাওয়া দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ।
৬টি ফিফটি প্লাস ইনিংস রয়েছে টি-টুয়েন্টি থেকে অবসরে যাওয়া মুশফিকুর রহিমের। বর্তমান স্কোয়াডের সম্ভাবনাময় ওপেনার তানজিদ তামিমও রয়েছেন তার পাশেই। তানজিদ অবশ্য এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে একদিক থেকে— তার ৬টি ফিফটি পেতে ম্যাচ খেলতে হয়েছে মাত্র ৩১টি, যা অন্যদের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে