ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের খবর সংগ্রহের জন্য বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় এই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় নেওয়ার অনুরোধ করলেও তাতে সাড়া মেলেনি আইসিসির পক্ষ থেকে। তাতে এ বিশ্বকাপে অংশ নিতে পারছে না বাংলাদেশ।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশের সাংবাদিকদের ইমেইল করে অ্যাক্রিডিটেশন তথা বিশ্বকাপ কাভারের অনুমতি না দেওয়ার বিষয়টি আইসিসি জানিয়েছে। এর ফলে বাংলাদেশের কোনো সাংবাদিক ভারত বা শ্রীলংকায় গিয়ে খেলার মাঠ থেকে বিশ্বকাপ কাভার করতে পারবেন না।
এর আগে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে নিরাপত্তা ঝুঁকির উল্লেখ করে দেশটির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাদ দেয় বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে।
এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। বিসিবি বিষয়টি জানিয়ে আইসিসিকে চিঠি দেয়। এ নিয়ে ভার্চুয়ালি ও সরাসরি কয়েক দফা বৈঠক হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। তাতে রফা হয়নি। শেষ পর্যন্ত আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ভারতে না খেলার বিষয়ে অনড় থাকলে বাদ পড়তে হবে বিশ্বকাপ থেকে।
বাংলাদেশের সিদ্ধান্ত তাতে বদলায়নি। বিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেয়, বাংলাদেশের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব না। আইসিসিও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয়।
এর আগেই নির্ধারিত সময়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য আইসিসির কাছে অ্যাক্রিডিটেশন চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। বাংলাদেশ আর বিশ্বকাপ খেলছে না বলে বাংলাদেশি সাংবাদিকদের আর অনুমতি দেয়নি আইসিসি।

এত দ্রুত গতিতে খেলা শেষ করার পেছনে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ হাসান। মাত্র ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৫টি।
৮ দিন আগে
নাহিদ গতির ঝড়ে ব্যক্তিগত প্রথম ও দলীয় দশম ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফেরান ফারহানকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত নিজের টানা পাঁচ ওভারে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটারকেই তুলে নেন, যার মধ্যে নিখুঁত লাইন-লেন্থে বল করে দুজনকে ক্যাচ দিতে বাধ্য করেছেন উইকেটের পেছনে।
৮ দিন আগে
৯৯ দিনের বিরতি পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান আগে ব্যাটিংয়ে। ২০০৮ সালের পর প্রথমবার চার জনকে অভিষিক্ত করল সফরকারীরা।
৮ দিন আগে
নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মুগ্ধতা ছড়িয়েছেন ঋতুপর্ণা চাকমারা।
১৬ দিন আগে