আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় ২-১ গোলের হারের মধ্য দিয়েই শেষ হলো নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার। শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন। ২০১০ সালে সিনিয়র দলে অভিষেকের পর ১২৯ ম্যাচে ৮০ গোল করেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। দুটি অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন ব্রাজিলকে। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন রৌপ্য পদক, আর ২০১৬ সালে নিজ দেশের মাটিতে দলকে নেতৃত্ব দিয়ে এনে দেন ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক।

২০২৬ বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না নেইমার। তাই গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষেও বদলি হিসেবে খেলেন এবং যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন। তবে সেই গোলও ব্রাজিলকে হার এড়াতে পারেনি। আর্লিং হাল্যান্ডের নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান নেইমার।

নেইমারের বিদায়ের ঘোষণার পর বিশ্ব ফুটবলের অনেক কিংবদন্তিই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি বলেন, ‘ধন্যবাদ। এই এমন একজন ফুটবলার, যার খেলা দেখার জন্য আমি টিকিট কেটে মাঠে যেতাম। আমি তার শেষ বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই না, বরং তিনি ফুটবলকে কী দিয়েছেন, সেটাই গুরুত্বপূর্ণ। তিনি যেভাবে খেলতেন, যেভাবে গোল করতেন, তার হাসি, তার দক্ষতা— সব মিলিয়ে অসংখ্য মানুষকে ফুটবলের প্রেমে ফেলেছেন।’

অঁরি আরও বলেন, ‘প্রতিটি তরুণই নেইমারের মতো হতে চাইত। সে খেলাটাকেই বদলে দিয়েছিল। নেইমার ছিলেন এবং সবসময়ই একজন অসাধারণ ফুটবলার থাকবেন। তিনি ফুটবলকে যা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ।’

সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচও প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান তারকাকে। তার ভাষায়, ‘ইউরোপে আসার আগেই ব্রাজিলে নেইমার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিল। বার্সেলোনায় সে দারুণ খেলেছে, পিএসজিতেও সফল ছিল। যদিও অনেকেই মনে করবেন, সে আরও বেশি কিছু অর্জন করতে পারত। সবাই চেয়েছিল সে ব্যালন ডি’অর জিতুক, কিন্তু সেটা হয়নি। তবু সে ছিল অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। তার স্কিল ছিল অবিশ্বাস্য। ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এটি নিঃসন্দেহে একটি দুঃখের মুহূর্ত।’

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলের আক্রমণভাগের প্রাণভোমরা ছিলেন নেইমার। গোল, অ্যাসিস্ট, শৈল্পিক ড্রিবল আর অনন্য দক্ষতায় তিনি বিশ্ব ফুটবলে তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়।

এবারের বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায় নেওয়ার ম্যাচে শেষ মুহূর্তের গোলটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল হয়ে থাকল। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ব্রাজিলের জার্সিতে তার অবদান এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে