ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং ধসে চাপে পড়েছে বাংলাদেশ। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর গড়া শক্ত ভিতের ওপর বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু মাত্র ৩৪ রানের ব্যবধানে তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে সেই সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। তবে এরপর তানজিদ ও শান্ত মিলে দারুণ এক জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।
শুরুর দিকে নাথান এলিসের নিয়ন্ত্রিত বোলিং কিছুটা সমস্যায় ফেললেও সময়ের সঙ্গে নিজেদের মেলে ধরেন দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। তানজিদ ও শান্ত দুজনই আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন এবং দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৯৬ রান।
চমৎকার ছন্দে থাকা তানজিদ মাত্র ৪১ বলে তুলে নেন অর্ধশতক। চলতি বছরে ওয়ানডেতে এটি ছিল তার চতুর্থ ফিফটি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। নাথান এলিসের স্লোয়ার বলে বিভ্রান্ত হয়ে জেভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দেন। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রানের কার্যকর ইনিংস খেলেন এই ওপেনার।
তানজিদের বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। অন্য প্রান্তে শান্ত নিজের ইনিংস গুছিয়ে নিয়ে পূর্ণ করেন অর্ধশতক। জীবন পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ধৈর্যের সঙ্গে ব্যাটিং করে দলের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। তার ব্যাটেই বড় সংগ্রহের আশা দেখছিল বাংলাদেশ।
কিন্তু সেটিই ভেঙে যায় ইনিংসের মাঝপথে। ৮৬ বল মোকাবিলা করে ৬৭ রান করা শান্ত থিতু হওয়ার পর অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। কুপার কনোলির বলে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন ফিল্ডারের হাতে। আউট হওয়ার পর শান্তর হতাশা ছিল চোখে পড়ার মতো। সাজঘরে ফেরার সময় তার অভিব্যক্তিতেই ফুটে উঠেছিল বড় ইনিংস হাতছাড়া হওয়ার আক্ষেপ।
শান্তর বিদায়ের ধাক্কা সামলানোর আগেই আরও বিপদে পড়ে বাংলাদেশ। আগের ওভারে একবার জীবন পাওয়া লিটন দাস এবার আর রক্ষা পাননি। ম্যাথু রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলটি সোজা বোলারের হাতেই চলে যায়। নিজের ফলো থ্রুতেই ক্যাচটি নেন রেনশ। ৯ বলে মাত্র ৭ রান করে ফিরে যান লিটন।
একসময় ১ উইকেটে ১০০ রান পার করা বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই হারায় তানজিদ, শান্ত ও লিটনের উইকেট। মাত্র ৩৪ রানের মধ্যে তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচে তৈরি হওয়া নিয়ন্ত্রণও হারাতে বসে স্বাগতিকরা।
২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৬৪ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আছেন দীর্ঘ চার বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়। শেষের দিকে এই দুই ব্যাটারের ওপরই নির্ভর করছে বাংলাদেশের লড়াই করার মতো পুঁজি গড়ে তোলার আশা।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৩ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে