ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তামিম ইকবাল কিছু মন্তব্য করেন। ওই মন্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে এম নাজমুল ইসলাম তামিমকে ইঙ্গিত করে একটি কটূক্তিমূলক মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার, এমনকি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররাও সামাজিক মাধ্যমে ওই মন্তব্যের প্রতিবাদ জানান। পাশাপাশি ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে।
কোয়াব তাদের বিবৃতিতে জানায়, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালের মতো একজন সফল ও অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে বোর্ডের একজন কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়।
শুধু তামিমের ক্ষেত্রেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক বলেও উল্লেখ করা হয়।
বিষয়টি নিয়ে কোয়াব বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে। সেখানে তারা সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে।
কোয়াবের এই অবস্থানের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এম নাজমুল ইসলামের মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে