প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ, ৪ ওভারে ৩৭ রান জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৭ রান। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৯ বলে ১৪ রান করে নাহিদ রানার বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার ইনিংসে ছিল দুটি ছক্কা। অন্য প্রান্তে ব্রায়ান বেনেট ১২ বলে ২২ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছক্কা।

এর আগে বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। চোট কাটিয়ে উঠতে না পারায় এই ম্যাচে খেলছেন না নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।

টেস্টে ইনিংস ও ৮৫ রানের হার এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ। হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে এবার বুলাওয়েতে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সবশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। প্রায় দুই বছর পর আবারও এই সংস্করণে একে অপরের বিপক্ষে খেলছে দুই দল।

এই ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বাংলাদেশের হয়ে তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে।

লিটনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। অন্যদিকে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), তাদিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement