ক্রীড়া ডেস্ক

ভারতের যুবাদের ২৩৮ রানে বেঁধে রেখে ২ উইকেটে ৯০ রান সংগ্রহ করে নিয়েছিল জুনিয়র টাইগাররা। তারপর বৃষ্টির বাধা। বৃষ্টি থামলে ডিএলএস নিয়মে সমীকরণ ছিল এমন— জিততে হলে ৭০ বলে দরকার ৭৫ রান।
হাতে ৮ উইকেট রেখে সে লক্ষ্য এমন বড় কিছু না। কিন্তু সেখান থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগার যুবারা। শেষ ৪০ রান তুলতেই পড়ে যায় ৮ উইকেট। তাতে দল থামে লক্ষ্য থেকে ১৮ রান দূরে। ভারতের বিপক্ষে হার দিয়েই শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন।
শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত অনূর্ধ্ব-১৯ দল। টসে জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ।
শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের ব্যাটারদের চেপে ধরেছিল বাংলাদেশ। বৈভব সূর্যবংশী অবশ্য এক পাশ থেকে তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন। ৬৮ বলে ৭২ রান করে আউট হন তিনি। পরে উইকেটে থিতু হয়ে বসেন অভিজ্ঞান কুন্ডু। ১১২ বলে ৮০ রান করে ৪৭তম ওভারে থামে তার ইনিংস।
এই দুজনের বাইরে কনিষ্ক চৌহান (২৬ বলে ২৮) আর শেষ দিকে দিপেশ দেবেন্দ্রন (৬ বলে ১১) কেবল দুই অঙ্ক স্পর্শ করেন। তাতে ভারতের ইনিংস থামে ২৩৮ রানে।
বাংলাদেশের হয়ে বল হাতে সফলতম আল ফাহাদ। চমৎকার বোলিংয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। দুটি করে নেন ইকবাল হোসেন ও আজিজুল হাকিম। বাকি উইকেটটি নিয়েছেন শেখ পারভেজ ইমন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান তুলে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। এরপর শুরু হয় ধস। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৫১ রান করেন। দ্বিতীয় উইকেটে রিফাত বেগের (৩৭) সঙ্গে তার ৫৬ রানের জুটি বাংলাদেশকে শক্ত ভিত দিয়েছিল। কিন্তু বৃষ্টি বিরতির পর অফস্পিনার বিহান মালহোত্রার তোপে ভেঙে পড়ে ইনিংস। শেষ দিকে কোনো ব্যাটারই আর প্রতিরোধ গড়তে পারেনি।
মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মালহোত্রা। ম্যাচসেরার পুরস্কারটিও গেছে তারই হাতে। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন খিলান প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন দিপেশ দেবেন্দ্রন, হেনিল প্যাটেল ও কনিষ্ক চৌহান।
শুরুতে টসের সময় দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দিয়েছিলেন। বিসিবি পরে জানিয়েছে, বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিমের সাময়িক অসুস্থতার কারণে টস করতে নেমেছিলেন জাওয়াদ আবরার। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে তার হাত না মেলানো ছিল অনিচ্ছাকৃত। ম্যাচ শেষে অবশ্য দুই দলের ক্রিকেটারদের হাত মিলিয়েই মাঠ ছাড়তে দেখা গেছে।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৫ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে