ব্যাটিংয়ের পুরনো 'রোগে' ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১: ২৬
আউট হয়ে গেলেন টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে আলো ছড়ানো একমাত্র ব্যাটার সাইফ হাসান। পরে ১৩৬ রানের টার্গেট আর পেরোতে পারেনি বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ফাইনালে উঠতে লক্ষ্য ছিল ১৩৬ রান। টি-টুয়ান্টি ক্রিকেটের জন্য এ লক্ষ্যকে কোনোভাবেই বড় বলার উপায় নেই। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা সেটিকে 'বিশাল' বলে প্রমাণ করে ছাড়লেন। ব্যাটিংয়ের পুরনো 'রোগ' অবিবেক ক্রিকেটীয় শটে উইকেট বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত ১২৪ রানের বেশি তুলতে পারলেন না। তাতেই ১১ রানে হেরে ফাইনলের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে বাংলাদেশের। ফাইনালে টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। অঘোষিত সেমিফাইনাল ম্যাচটিতে পাকিস্তানকে ১৩৫ রানে বেঁধে রেখে বোলাররা তাদের কাজটি সেরে রেখেছিলেন সূচারুরূপে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ আর জেতা হয়নি বাংলাদেশের।

১৩৬ রানের টার্গেটে যেভাবে ধীরস্থির ব্যাটিং করার কথা ছিল, তা কেউ করে দেখাতে পারলেন না বাংলাদেশি ব্যাটাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন থেকে শুরু করে তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, জাকের আলীরা যেভাবে চালিয়ে খেলতে চাইলেন, মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় ১৯০ বা ২০০ রানের টার্গেটে ব্যাট করছে।

টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পর থেকে ধারাবাহিক সাইফ হাসানও এ দিন ১৫ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। এতে ফলাফল যা হওয়ার তাই হলো, একের পর এক ব্যাটাররা ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন। ম্যাচে সর্বোচ্চ ২৪ রানের জুটি এলো সপ্তম উইকেটে।

নবম উইকেট যখন পড়ল ১০১ রান রানে, তখন বাংলাদেশের প্রয়োজন ১৪ বলে ৩৫ রান। রিশাদ হোসেন আর মোস্তাফিজুর রহমানের জন্য সেটি সামর্থ্যের বাইরে। তবু তারা চেষ্টা করলেন। ১৪ বলে ২৩ রানের অপরাজিত জুটিও গড়লেন, যেটি কি না ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ জুটি! তাতে ১২৪ রানে থামতে হয়েছে বাংলাদেশকে।

এর বাইরে কেবল দ্বিতীয় উইকেটে সাইফ আর হৃদয় ২১ বলে ২২ রানের জুটি গড়তে পেরেছেন। আর কোনো জুটিতেই আসেনি ২০ রান।

ব্যাটারদের মধ্যে পাঁচজনের রান এক অঙ্গে। পারভেজ ইমন ২ বলে কোনো রান না করেই আউট হয়েছেন। ১০ বলে ৫ করেছেন হৃদয়, ৯ বলে ৫ জাকের আলী। তাসকিন করেছেন ২ বলে ৪। মোস্তাফিজ অপরাজিত ছিলেন ৪ বলে ৬ করে।

ইনিংসের সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান এসেছে শামীম হোসেনের ব্যাট থেকে। সাইফের ১৫ বলে ১৮ রানের কথা আগেই বলা হয়েছে। পরে নুরুল হাসান সোহান ১৬ রান করেছেন ২১ বলে, ১১ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন রিশাদ। এর বাইরে ১০ বলে ১১ করেছেন শেখ মেহেদি আর ১১ বলে ১০ করেছেন তানজিম সাকিব।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফ নিয়েছেন ৩টি করে উইকেট। এর মধ্যে রউফ ৪ ওভারের ৩৩ দিলেও শাহিন দিয়েছেন মাত্র ১৭ রান। ৪ ওভারে ১৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সাইম আইয়ুব। ৩ ওভারে ১৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নওয়াজ।

বোলিংয়ে ৩ উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও ১৩ বলে ১৯ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেওয়ার জন্য ম্যাচসেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১, মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ আর শাহিনের ১৩ বলে ১৯ রানের সুবাদে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এর বাইরে সালমান আগা করেছেন ২৩ বলে ১৯ রান, ৯ বলে ১৪ করেছেন ফাহিম আশরাফ, ২০ বলে ১৩ রান করেছেন ফখর জামান।

পাকিস্তানের ইনিংসে অবশ্য একাদশ ওভারের পঞ্চম বলেই পতন ঘটে পঞ্চম উইকেটের। দলের রান তখন মাত্র ৪৯। সেখান থেকে ১৩৫ রান পর্যন্ত পৌঁছাতে পাকিস্তানের ব্যাটারদের ভূমিকা যতটা, তার চেয়ে সম্ভব বেশি ভূমিকা বাংলাদেশের ফিল্ডারদেরই। শাহিন ৩ রানে থাকার সময় ক্যাচ ছেড়েছেন মেহেদি, শূন্য রানেই ক্যাচ ছেড়ে নওয়াজকে জীবন দিয়েছেন পারভেজ ইমন। রান আউটের সুযোগও মিস হয়েছে।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। এর মধ্যে মেহেদিও ৪ ওভারে ২৮ রান দিয়েছেন। তবে রিশাদ ৪ ওভারে রান দিয়েছেন ১৮।

মোস্তাফিজুর রহমান পেয়েছেন বাকি একটি উইকেট। অন্যদের তুলনায় তিনি একটু বেশি খরুচেও ছিলেন, ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। উইকেট না পাওয়া তানজিম হাসান সাকিবও ৪ ওভারে ২৮ রান দিয়েছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে ক্ষুব্ধ মরিনহো, বললেন ‘দিনের আলোয় ডাকাতি’

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

২ দিন আগে

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।

২ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২ দিন আগে

৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।

৩ দিন আগে