প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে থমকে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি।
এদিকে দুপুরে ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
এ সময় বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে আজ বিপিএলের ম্যাচ শুরুর আগে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই আল্টিমেটাম ঘোষণা করেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন।
এ ছাড়া আজ রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না বলেও জানায় কোয়াব। ক্রিকেটারদের এই ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কারণে আজ দুপুরের নির্ধারিত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি।
এদিকে ক্রিকেটারদের দাবির মুখে পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনও পদত্যাগ করেননি এই কর্মকর্তা। তাই আজ মাঠে গড়ায়নি বিপিএলের সন্ধ্যার নির্ধারিত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের দ্বিতীয় ম্যাচও।
কাল শুক্রবার বিপিএলের ম্যাচ মাঠে গড়াবে কি না, বিসিবির পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি। এ ছাড়া ক্রিকেটাররা তাদের বয়কট প্রত্যাহার করেছেন কি না, তাও জানা যায়নি এখনও।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, যদি দ্বিতীয় ম্যাচেও খেলোয়াড়রা হাজির না হন, সেক্ষেত্রে টুর্নামেন্ট অনির্দিষ্টিকালের জন্য স্থগিত হয়ে যাবে। তার ভাষায়, ‘যদি খেলোয়াড়রা নাই আসে, তাহলে আমরা বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত কিংবা বাতিল করে দিতে পারি।’

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৪ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে