‘সেঞ্চুরি’র সামনে মুশফিক, আবেগঘন স্ট্যাটাস তামিমের

ক্রীড়া প্রতিবেদক
মুশফিকুর রহিম ও তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটে দুই ব্যাটিং স্তম্ভ, যারা একই সঙ্গে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। ছবি: সংগৃহীত

এক বছর পর আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে মিরপুরে ফিরছে টেস্ট ক্রিকেট। সিরিজের প্রথম টেস্ট হেসেখেলে জেতায় এ ম্যাচে খুব একটা চাপ নেই টাইগারদের ওপর। তবে জয়-পরাজয় নয়, এ ম্যাচটি অন্য একটি কারণে উঠে এসেছে লাইমলাইটে। এই ম্যাচেই যে দেশের হয়ে প্রথম কোনো ক্রিকেটার মাঠে নামবেন শততম টেস্ট খেলতে!

হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর টেস্টে নামবেন নিজের শততম টেস্ট ম্যাচে। তিনিই হচ্ছেন দেশের প্রথম এবং স্বাভাবিকভাবেই একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে এই ‘সেঞ্চুরি’র গৌরব অর্জন করতে যাচ্ছেন।

প্রিয় বন্ধুর এমন অর্জনের সামনে দাঁড়িয়ে আবেগঘন হয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটের আরেক মহাতারকা তামিম ইকবাল। বলেছেন, মুশফিকুর রহিম যোগ্য হিসেবেই এমন অর্জন নিজের করে নিতে যাচ্ছেন।

ক্রিকেট মাঠে এমন বহু জুটি গড়েছেন দুই বন্ধু মুশফিক ও তামিম। ছবি: সংগৃহীত
ক্রিকেট মাঠে এমন বহু জুটি গড়েছেন দুই বন্ধু মুশফিক ও তামিম। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ঠিক ১২টায় তামিম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন মুশফিকের এই অর্জন নিয়ে। লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো একসময় কোন এক উপলক্ষ্যে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডসে মুশফিকুর রহিমের টেস্ট অভিষেক, সেটি ২০০৫ সালের কথা। এরপর পেরিয়ে গেছে ২০ বছর। এর মধ্যে মুশফিক বাকি দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে কেবল টেস্টই খেলে চলেছেন। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের মিডল অর্ডারের অন্যতম এই স্তম্ভের টেস্ট ক্যারিয়ারও শেষের দিকে, বয়স যে ৩৮!

শততম টেস্টের দোড়গোড়ায় দাঁড়ানো এই উইকেটরক্ষক-ব্যাটারের ৯৯ টেস্টের পরিসংখ্যান বাংলাদেশের বিচারে ঈর্ষণীয়ই বলা চলে। ৯৯ টেস্টের ১৮২ ইনিংসে রান করেছেন ছয় হাজার ৩৫১। গড় ৩৮.০২। ২৭টি অর্ধশতকের সঙ্গে ১২টি শতক রয়েছে তার নামের পাশে।

কেবল শততম টেস্ট নয়, টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রথম দ্বিশত অর্জনের গৌরবও রয়েছে মুশফিকের ঝুলিতে। ২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে দেশের হয়ে প্রথম সেই ডাবল সেঞ্চুরি করেন তিনি। এরপর ২০১৮ আর ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে আরও দুটি ডাবল হাঁকিয়েছিলেন। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯।

মুশফিককে অনেক কথা পরে বলার জন্য রেখে দিলেও এখনকার অর্জন নিয়ে গর্বের কথা লুকাননি তামিম। লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরও অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

এদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করতে যাওয়ার উপলক্ষ্য স্মরণীয় করে রাখতে বিসিবি বিশেষ পরিকল্পনা নিয়েছে। বুধবার সকালে মিরপুরে সে আয়োজনের সাক্ষী হবেন দর্শকরা।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement