ইংলিসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক
মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার পেস-বাউন্সে নাকাল হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন অজি ব্যাটার জস ইংলিস। পরে নাহিদ রানার সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর তার দিকে তেড়ে গিয়েছিলেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। জস ইংলিসকে কিছু বলছিলেনও তিনি। এ ঘটনায় আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘিত হওয়ায় সাজার মুখে পড়তে হয়েছে চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেসকে।

ওই ম্যাচের পর্যালোচনায় নাহিদ আইসিসি খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। ধারাটি আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত, যা ব্যাটারকে অপমান করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

আচরণবিধির ওই ২.৫ ধারাটি লঙ্ঘিত হওয়ায় লেভেল-১ অপরাধের ক্ষেত্রে শাস্তি হিসেবে ন্যূনতম আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। নাহিদের ক্ষেত্রে তাকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

গত ২৪ মাসে এটি ছিল নাহিদের দ্বিতীয় অপরাধ। ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা এখন ২। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড় নিষিদ্ধ (সাসপেন্ড) হন।

জস ইংলিসের ঘটনায় নাহিদ অপরাধ স্বীকার করে নেন এবং আরব আমিরাতভিত্তিক আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচটিতে জয়ের হাসি হেসেছে বাংলাদেশই। এটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। প্রথম জয়টি এসেছিল ২১ বছর আগে। এক্সপ্রেস গতিতে বল করে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ।

বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে মাতবে টাইগাররা। আর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে জিতলে সিরিজ ফিরবে ১-১ সমতায়। তৃতীয় ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে