ক্রীড়া প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য দেশে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইন্টেগ্রিটি ইউনিটের অন্তবর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ।
আইসিসির এ প্রতিনিধির সঙ্গে প্রথম দিনের আলোচনা শেষে বিসিবি জানিয়েছে, দুপক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিসিবি বাংলাদেশের পক্ষে ভারতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। লজিস্টিক্যাল সমন্বয় ন্যূনতম রাখতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে বিসিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে এর আগে ভিডিও কলে আইসিসির সঙ্গে কথা হয়েছে। তাতে সমাধান না আসায় সামনাসামনি আলোচনা করতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছেন অ্যান্ড্রু এফগ্রেভ।
বিসিবি জানিয়েছে, আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন্স মহাব্যবস্থাপক গৌরাভ সাক্সেনারও আসার কথা ছিল। শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে তিনি আসতে পারেননি। পরে তিনি অনলাইনে আলোচনায় যোগ দেন।
অন্যদিকে বিসিবির পক্ষে আলোচনায় ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, দুই সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদিন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে আইসিসির কাছে। বাংলাদেশ দল, সমর্থক ও সংবাদ কর্মীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরা হয়েছে আইসিসির এ কর্মকর্তার কাছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপক্ষই প্রাসঙ্গিক বিষয়গুলোতে খোলামেলা আলোচনা করেছেন। বৈঠকে গঠনমূলক, আন্তরিক ও পেশাদারভাবে আলোচনা হয়েছে। বিসিবি ও আইসিসি গঠনমুলক আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।
ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবার কিনেছিল বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আচমকা নিরাপত্তা ইস্যুতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এ নিয়েই দুই দেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া সম্ভব না। এ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ পড়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি এ ম্যাচগুলো টুর্নামেন্টের সহআয়োজক শ্রীলংকায় স্থানান্তর করতে অনুরোধ করে।
এ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে কয়েক দফায় চিঠি চালাচালি হয়েছে। দুপক্ষের মধ্যে ভিডিও কলেও বৈঠক হয়েছে। তবে তাতে সমাধান আসেনি। বিসিবিও ভারতে দল না পাঠানোর বিষয়ে অনড় অবস্থান ধরে রেখেছে। এ প্রেক্ষাপটেই ঢাকা এলেন আইসিসি কর্মকর্তা। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে এই বিশ্বকাপ। বিসিবি আশা করছে, আইসিসি কর্মকর্তার এ সফর থেকেই সমাধান বেরিয়ে আসবে।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৯ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৯ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২১ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে