বিপিএলে ফিক্সিং: ক্রিকেটার অমিতসহ ৫ জনের শাস্তি

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ও জুয়ার অভিযোগে ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদারসহ পাঁচজনকে বড় ধরনের শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিসিবি ইনটেগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) ৯০০ পৃষ্ঠার দীর্ঘ তদন্ত প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ মেলায় একজন ক্রিকেটার, দুই জন টিম ম্যানেজার ও একজন ফ্র্যাঞ্চাইজি মালিককে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আরও একজনকে দেওয়া হয়েছে বহিষ্কারাদেশ।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্তরা আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে মূলত জুয়ায় সম্পৃক্ততা, দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং তদন্তকাজে অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে।

এর মধ্যে ক্রিকেটার অমিত মজুমদারকে ম্যাচের ফলাফল বা পরিস্থিতির ওপর বাজি ধরা বা বাজি গ্রহণের (অনুচ্ছেদ ২.২.১) দায়ে অভিযুক্ত করা হয়েছে।

টিম ম্যানেজার মো. লাবলুর রহমানের বিরুদ্ধে তদন্তে ড্যাকোকে (ডিএসিসিও) সহযোগিতা না করা এবং তথ্য বা যোগাযোগের প্রমাণ মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীকে ম্যাচের ওপর বাজি ধরা বা বাজিতে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ফ্র‍্যাঞ্চাইজির সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদকে অভিযুক্ত করা হয়েছে তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানো এবং গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস বা গোপন করার দায়ে।

অভিযুক্ত এই চার ব্যক্তিকে বর্তমানে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিসিবি জানিয়েছে, তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা অভিযোগের জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে তাদের ওপর স্থগিতাদেশ স্থায়ী হবে।

অন্যদিকে বিপিএলের নবম, দশম ও একাদশ আসরে দুর্নীতিতে জড়িত থাকার দায়ে সামিনুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ‘বিসিবি এক্সক্লুডেড পারসন পলিসি’র অধীনে বহিষ্কারাদেশ জারি করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দিতেন। অভিযুক্ত সামিনুর রহমান তার দোষ স্বীকার করে নিয়েছেন।

বিসিবি জানিয়েছে, ক্রিকেটে স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement