টানা ২ হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
৪৮ বলে ৬১ রান করার পথে বাংলাদেশকে ম্যাচে ধরে রেখেছিলেন তানজিদ হাসান তামিম। তার আউটের পর আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। ছবি: সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সেই পুনরাবৃত্তিতে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল দল। এতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের পর নেদারল্যান্ডস, পাকিস্তান আর শ্রীলংকার বিপক্ষে টানা চার টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ।

বুধবার (২৯ অক্টোবর) তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৩৫ রানে। তাতেই টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে উইন্ডিজ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলতে থাকেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। চতুর্থ ওভারের পঞ্চম বলে জেসন হোল্ডারের বলে বড় শট খেলতে গিয়ে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন সাইফ। ১১ বলে মাত্র ৫ রান করেছিলেন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান ক্যাপ্টেন লিটন দাস ও তানজিদ। দলীয় ৪৮ রানের মাথায় ব্যক্তিগত ১৭ বলে ২৩ রান করে আকিল হোসেনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন। জমেনি তৃতীয় উইকেট জুটিও। ১৪ বলে ১২ রান করে রোমারিও শেফার্ডের বলে ক্যাচ তুলে দিয়ে তাওহীদ হৃদয় ফিরলে ৩৭ রানের জুটি ভাঙে।

জাকের আলীকে নিয়েও ৩২ রানের জুটি গড়েন তানজিদ। তার নিজেরই প্রতিরোধ ভেঙে যায় ১৮তম ওভারে। ৪৮ বলে ৬১ রান করে ড্রেসিং রুমে ফেরেন। এরপর আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। জাকের আউট হয়েছেন ১৮ বলে ১৭ রান করে। শামীম ১ রান, রিশাদ ০ আর নাসুম ২ রান করে আউট হলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড ৪ ওভারে ২৯ রান দিয়ে ও আকিল হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন তিনটি করে উইকেট। জেসন হোল্ডার নিয়েছেন বাকি দুটি উইকেট, ৪ ওভারে রান দিয়েছেন ২০টি।

এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নেয় উইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দারুণ কিছুরই আভাস দিয়েছিল টাইগাররা। তবে ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি সফরকারীরা। অ্যালিক আথানেজ আর শাই হোপের মাত্র ৫৯ বলের দ্বিতীয় উইকেট জুটিতেই আসে ১০৫ রান।

এরপর অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চেপে ধরেন টাইগার বোলাররা। দ্বাদশ ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই আথানেজের উইকেট তুলে নেন নাসুম। পরের বলেই তুলে নেন শেরফান রাদারফোর্ডের উইকেটও। পরের ওভারে মোস্তাফিজুর রহমান তুলে নেন ৩৬ বলে ৫৫ রান করা উইন্ডিজ ক্যাপ্টেন হোপের উইকেট।

এরপর আর বাকিদের কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি। রোস্টন চেজ অপরাজিত থাকেন ১৫ বলে ১৭ রান করে। রোমারিও শেফার্ড করেন ১৬ বলে ১৩ রান। বাকিরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। শেষ ৯ ওভারে ৪৪ রান তুলতেই ৮ উইকেট হারালে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, নাসুম ২ উইকেট নিয়েছেন ৪ ওভারে ৩৫ রানের খরচায়। একটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

২৯ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬ বলে ১৩ রানের ইনিংসের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রোমিও শেফার্ড। একই স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি হবে শুক্রবার (৩১ অক্টোবর)।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে