ক্রীড়া প্রতিবেদক

বিদেশি একাধিক উপস্থাপক-সঞ্চালককে চুক্তিবদ্ধ করে দেশীয় টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের এবারের আসরে চমক দেখিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের আর বাংলাদেশে আসা হচ্ছে না বিপিএল সঞ্চালনা করতে। বিসিবি নিজেই তাকে উপস্থাপক-সঞ্চালকের তালিকা থেকে বাদ দিয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট কূটনীতিতে যে ‘অস্বাভাবিক’ সম্পর্ক বিরাজ করছে, সেই পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একাধিক বিদেশি সঞ্চালকের সঙ্গে বিপিএলের জন্য চুক্তি করেছিল বিসিবি। পাকিস্তানের উপস্থাপক জয়নব আব্বাস বিপিএলের শুরু থেকে সঞ্চালনাও করে চলেছেন। রিধিমা পাঠকেরও শিগগিরই বাংলাদেশে আসার কথা ছিল। বিসিবির নতুন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সফর শুরুর আগেই রিধিমার বিপিএল অধ্যায়ের সমাপ্তি ঘটল।
এর আগে এবারের আইপিএলের জন্য ৯ কোটি টাকায় মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর। গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাকে কেকেআর দল থেকে বাদ দেয়।
এ অবস্থায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারতে নিজেদের ম্যাচ না খেলার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। জানা গেছে, বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ভারত থেকে সরিয়ে দিতে নতুন সূচি তৈরির কাজও শুরু করেছে আইসিসি। এর মধ্যে বাংলাদেশে ভারতের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল সম্প্রচারও বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে