২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ: আইসিসি

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি ফাইল ছবি

২০২৮ সালে অনুষ্ঠেয় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের এই আসরে র‌্যাংকিংয়ের ভিত্তিতেই বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

এবারের মতো আগামী এই বিশ্বকাপেও খেলবে ২০টি দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান আগেই নিশ্চিত। চলমান বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়ায় অবস্থান নিশ্চিত করেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এই ৯ দলের বাইরে আগামী ৯ মার্চ পর্যন্ত সময়ে র‌্যাংকিংয়ে শীর্ষ ১২-তে অবস্থান করা আরও তিনটি দলও সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি আটটি দলকে বাছাই পর্ব খেলতে হবে।

আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাংকিং বলছে, বাংলাদেশ অবস্থান করছে ৯-এ। এর পরের তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এর মধ্যে জিম্বাবুয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে।

অন্যদিকে ‘কাট-অফ টাইম’ ৯ মার্চের মধ্যে বাকি দলগুলোর এমন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই যে র‌্যাংকিংয়ে অবস্থানের অদল-বদল হবে। ফলে আগামী বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের খেলাও নিশ্চিত হয়েছে।

এর আগে ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ইস্যুতে নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ করেও কাজ হয়নি।

আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। আইসিসির এ ‘আলটিমেটামে’ও কাজ হয়নি। বাংলাদেশ রাজি হয়নি ভারতে যেতে। ফলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড এই বিশ্বকাপ খেলছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৯ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে