টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৮: ০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সিরিজে আজ (২৭ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামে টস জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের আগে সমন্বয়, কৌশল ও দলগত ভারসাম্য পরখ করার এটিই শেষ সুযোগ লিটন দাসদের জন্য। চট্টগ্রামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

স্বল্প পরিসরের এই সংস্করণে বাংলাদেশ এখন দারুণ ছন্দে। তুলনামূলকভাবে দুর্বল আয়ারল্যান্ডকে সামনে পেয়ে নিজেদের পরিকল্পনা আরেক দফা ঝালিয়ে নিতে চান অধিনায়ক লিটন দাস। তবে সেই পরিকল্পনাতেই এসেছে অপ্রত্যাশিত একটি বিঘ্ন। দলে নেই শামীম হোসেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের জায়গায় দলে ঢুকেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

শামীমের জায়গায় দলে এলেও একাদশে জায়গা পাননি নবাগত অঙ্কনের। একাদশে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও। এ ছাড়া প্রথম ম‍্যাচের একাদশে নেই নুরুল হাসান সোহান ও শেখ মাহেদি হাসানও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ ম‍্যাচের দল থেকে নেই তাসকিন আহমেদ, নুরুল হাসান ও মাহেদি। প্রথম দুই ম‍্যাচের দলেই নেই তাসকিন। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।

শামীমের বাদ পড়া ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে লিটনের সরাসরি মন্তব্য, বোর্ডের প্রতি অভিযোগের ইঙ্গিত, প্রধান নির্বাচকের পাল্টা ব্যাখ্যা।

সব মিলিয়ে যোগাযোগের ঘাটতি ও টানাপোড়েনে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। সিরিজ শুরুর আগের দিন তাই মাঠের বাইরেই ছিল আলোচনার ঝড়। তবে উত্তাপের সেই ধাপ পার করে আজ মাঠের লড়াইয়েই ফোকাস ফেরাতে চাইবে দল।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, জাকের আলি, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস কাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement