টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭: ১৭
টসের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরকে এড়িয়ে গেছেন। ছবি: সংগৃহীত

বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। কিন্তু টসের পর দুই দলের খেলোয়াড় হাত মেলাননি। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরকে এড়িয়ে গেছেন।

কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে।

বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।

ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কায় দেশটিতে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে।

তবে উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’–এও ভারতে নিরাপত্তা–শঙ্কার কথা বলা হয়েছে।

যার জেরে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসি ভারতের বিষয়ে অনুরোধ করে ইতিবাচক সাড়া না পাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর বিষয়টি এখন পর্যন্ত ঝুলে রয়েছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা গেল। ‘হ্যান্ডশেক’ ম্যাচের অবশ্য–পালনীয় কোনো বিষয় না হলেও যে কোনো খেলায় এটি সাধারণ রীতি। তবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত ভিন্ন অবস্থান নেয়। পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়, টসের সময় অধিনায়কেরা এবং ম্যাচের পর দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাবেন না।

সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সম্মেলনে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। এশিয়া কাপে ভারত–পাকিস্তানের তিন ম্যাচেই হাত মেলায়নি ভারত।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement