ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্য ভারতের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২২: ০৫

দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ভারত। ওপেনারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে মিডল অর্ডার ব্যাটাররা দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। বিশেষ করে দিপ্তি শর্মা ও রিকা ঘোষের আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য কার্যকরী ছিল।

মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন শেফালি।

ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দেয় বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। একই কারণে ঘণ্টা দুয়েক দেরিতে ম্যাচ মাঠে গড়ায়। তবে ফাইনালে দুই ঘণ্টা অতিরিক্ত সময় রাখায় ম্যাচের দৈর্ঘ্য কমেনি।

ভারতের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। ৫৮ বলে ৪৫ রান করে স্মৃতি ফিরলে ভাঙে ১০৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শেফালি পেয়েছেন ফিফটির দেখা। অবশ্য সেঞ্চুরির সুযোগও ছিল তার সামনে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেননি। ৭৮ বলে করেছেন ৮৭ রান।

দুই অভিজ্ঞ ব্যাটার জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কর ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই আউট হয়েছেন বিশের ঘরে।

তবে দীপ্তি শর্মা ও রিকা ঘোষ মিলে দারুণ ফিনিশিং দিয়েছেন। ৫৮ বলে ৫৮ রান করেছেন দীপ্তি। আর রিকার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৪ রান।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে